কুরআন শিখায় যেন গোনাহ শিরকের

না হয় জীবনে কোন মুমিনের।

শিরক মানে বুঝ আল্লাহর তুলনা

শিরকের গোনাহ কভু ক্ষমা হবে না।

কুরআন শিখায় করো ভাল ব্যবহার

দুনিয়ায় পিতা-মাতা বেঁচে আছে যার।

পিতা-মাতা আল্লাহর বড় নে’মত

পিতা-মাতা সবের জাহান্না-জান্নাত।

কুরআন শিখায়, মোরা একটাই জাতি

কভু যেন না করি অপরের ক্ষতি।

থাকি সবে সদা হয়ে ভাই ভাই

সুখ-দুঃখ সকলকে নিয়ে কাটাই।

কুরআনের শিক্ষায় রয়েছে বড় কল্যাণ

মানুষ যদি রাখে ততটুকু জ্ঞান।

কুরআনের আলোকে গড়লে সমাজ

করবে না হাহাকার দুঃখ বিরাজ।

কুরআন পড় প্রতি সন্ধ্যা-সকাল

সুন্দর হবে ইহকাল-পরকাল।

-মুনতাছির ফাহীম, সোনাতলা, বগুড়া








এই হাত - ডাঃ মুস্তাফীযুর রহমানআরামনগর বাজার, সরিষাবাড়ী, জামালপুর।
ঈদ এসেছে ঈদ; ঈদের খুশী; একটি দিনের জন্য; মাহে রামাযান
জাগো হে মুসলিম! - মাক্বছূদ আলী মুহাম্মাদীইটাগাছা-পশ্চিম, সাতক্ষীরা।
মরণকে স্মরণ - মুহাম্মাদ লাবীবুর রহমানহয়বৎপুর, পার্বতীপুর, দিনাজপুর।
ধন্য মোরা আজ - মুহাম্মাদ মুছতফা কামাল বুড়িমারী, পাটগ্রাম, লালমণিরহাট।
বর্ষবরণ!
প্রার্থনা - মীযান নাকীব, মিরপুর, ঢাকা।
শীতের হাওয়া; আলোয় ভরে মুখ; আপোষহীন কাফেলা; সন্ত্রাস ও দুর্নীতি
ছহীহ আক্বীদা
প্রশংসা
কবর ঘর - ডাঃ মুহাম্মাদ আব্দুল খালেক, পাটকেলঘাটা, সাতক্ষীরা।
পিওর বনাম পপুলার - মুহাম্মাদ মোমতায আলী খাঁনঝিনা, গোদাগাড়ী, রাজশাহী।
আরও
আরও
.