ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহর থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট গ্রাম সোন্ডাল। ২০১১ সালের জনগণনা অনুযায়ী সোন্ডালে গ্রামের ১৮০০ মানুষের বাস। এই গ্রামের মানুষ শপথ নিয়েছেন- যা কিছু হয়ে যাক, যেমন পরিস্থিতিই আসুক না কেন, কখনও মুখ থেকে খারাপ শব্দ ব্যবহার করবেন না তারা। যদি কেউ এই প্রতিশ্রুতি ভাঙেন, সেক্ষেত্রে ৫০০ রুপি জরিমানা দিতে হবে। গ্রামের প্রধান শরদ আরগড়ে বলেন, ‘আমাদের এই গ্রামের অন্যতম সমস্যা ছিল এই গালিগালাজ। কারও সঙ্গে ঝগড়া হ’লে মা-বোনকে উদ্দেশ্য করে ঘৃণ্য গালি দেওয়া হ’ত। অথচ এরা ভুলে যান অন্যের মা-বোনকে গালি দিয়ে নিজের পরিবারকেও অসম্মান করছেন তারা। এই ঘটনার লাগাম টানতেই আমরা সকল গ্রামবাসী মিলে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। যেখানে সকলে শপথ নেন তারা কখনও বাজে শব্দ ব্যবহার করবেন না। এমনটা করলে ৫০০ রুপি জরিমানা দিতে হবে। এরপর থেকেই গ্রামে গালিগালাজ দেওয়ার ঘটনা পুরোপুরি বন্ধ হয়ে গেছে’।

[আমরা এই শুভ উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। কেননা আমাদের নবী (ছাঃ) বলেছেন, ‘মুমিন খোঁটা দানকারী, অভিশাপকারী, অশ্লীল এবং অসভ্য হয় না’ (তিরমিযী, মিশকাত হা/৪৮৪৭)। উল্লেখ্য যে, নাটোরের একটি বাজারকে নাম মুক্তবাজার নামকরণ এজন্য হয়েছে যে, এখানকার সমাজ ব্যবস্থার কারণে এই বাজারটি চোরমুক্ত, মাদকমুক্ত ও অত্যাচারমুক্ত। কেউ কোন অন্যায় করলে সঙ্গে সঙ্গে ন্যায়বিচার করা হয় (রিপোর্ট দ্র. আত-তাহরীক, জুন ২০২৩, পৃ. ৪৩ (স.স.)]







ঢাবির সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদের মৃত্যু
স্বর্ণ মওজুদে শীর্ষ ১০ দেশ
চীনে ইসলাম ধর্মবিশ্বাসের প্রমাণ পেলেই কারাদন্ড
১০ বছরের গবেষণায় কৃত্রিম হাড় তৈরি করল ইরান
পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ!
ফারাক্কা বাঁধ তুলে দেওয়ার দাবী বিহারের মুখ্যমন্ত্রীর
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস টিকা আবিষ্কারের দাবি গ্লোব বায়োটেক লিমিটেডের
রোহিঙ্গাদের কক্সবাজার থেকে নোয়াখালীর হাতিয়ায় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত
বিশিষ্ট শিল্পপতি লতিফুর রহমানের মৃত্যু
রোহিঙ্গা হত্যাযজ্ঞে অংশগ্রহণকারী মিয়ানমারের চার সেনার স্বীকারোক্তি : যাকে দেখবে, গুলি করবে
পা দিয়ে বিমান চালান পাইলট
ভারত ভাগ হয়ে যাচ্ছে : রাহুল গান্ধী
আরও
আরও
.