গত আগস্টে ফেনীসহ দেশের পূর্বাঞ্চলের ১১টি যেলায় আকস্মিক বন্যায় মোট ১৪ হাযার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাযার টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং এতে প্রাণ হারিয়েছেন ৭৪ জন ও আহত হয়েছে ৬৮ জন। এই বন্যায় কৃষি, বাসস্থান, রাস্তাঘাট ও সামগ্রিক অবকাঠামোর ক্ষতির ওপর ভিত্তি করে আর্থিক ক্ষতির হিসাব তৈরি করা হয়েছে। বন্যায় সরকারি হিসাবে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ৯ লাখ ৪২ হাযার ৮২১ জন। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিল ৪৫ লাখ ৫৬ হাযার ১১১ জন।

গত ১৭ই সেপ্টেম্বর বন্যার এক মাস পর মোট প্রাণহানি ও ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে এসব তথ্য জানান অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

উজানের ঢল ও অতি ভারী বর্ষার কারণে গত ২০শে আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দেয়। দ্রুত তা ছড়িয়ে যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে।

বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে জানিয়ে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচি শুরু হয়েছে। এজন্য গঠন করা হয়েছে কেন্দ্রীয় কমিটি। যেলা ও উপযেলা কমিটিও গঠিত হবে। কমিটির সদস্যরা পুরো পুনর্বাসন কর্মসূচি তদারকি করবেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত বিষয়ে উপদেষ্টা বলেন, ২ হাযার ২৩৩ কিলোমিটার পাকা সড়ক সম্পূর্ণ এবং ৩ হাযার ৯৮৪ কিলোমিটার সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১ হাযার ১৫২ কিলোমিটার কাঁচা সড়ক সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।







৯৯ শতাংশ সম্পদ দান করে দেবেন বিল গেটস
স্পেনের পর জার্মানী ও নেদারল্যান্ডসের মসজিদে মসজিদে আযান!
কওমী মাদ্রাসার শিক্ষার নিয়ন্ত্রণ নিচ্ছে না সরকার
৪ আরব দেশের ভূখন্ডকে অন্তর্ভুক্ত করে দখলদার ইস্রাঈলের মানচিত্র প্রকাশ!
বৃটিশদের খাবার সময় নেই : কিন্তু একাকীত্ব সামলাতে নতুন মন্ত্রণালয়
স্বদেশ-বিদেশ
বিএসএমএমইউতে প্রথমবারের লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন
মন্ত্রণালয়গুলোর কাছে বকেয়া বিদ্যুৎ বিল ৬৫০ কোটি টাকা
দাঙ্গা থেকে বাঁচিয়ে বিশ্বনন্দিত হ’লেন পুত্রহারা ইমাম
মস্তিষ্কে জ্যান্ত কৃমির সন্ধান!
রোহিঙ্গাদের ওপর নৃশংসতা ক্ষমার অযোগ্য : পেন্স
১০ বছরের গবেষণায় কৃত্রিম হাড় তৈরি করল ইরান
আরও
আরও
.