ভারতে শামশাদ বেগম (৪০) নামে এক মুসলিম নারী আরতি (৩৮) নামের এক হিন্দু নারীকে কিডনী দান করছেন। দেশটিতে সম্প্রতি গরু খাওয়া নিয়ে মুসলমানদের উপর নির্যাতনের মধ্যে উত্তর প্রদেশের শামশাদ বেগমের এই কিডনী দান সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নযীর স্থাপন করেছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শামশাদ কিডনী দানের ইচ্ছাপত্রসহ যাবতীয় নথিপত্র ফতেহপুর যেলা স্বাস্থ্য বিভাগে জমা দিয়েছেন। এ ব্যাপারে কোন আপত্তিও নেই তার পরিবারের। এখন সরকারের অঙ্গদান অনুমোদন কমিটির অনুমতি পেলেই পরবর্তী কার্যক্রম চালাবেন চিকিৎসকরা। আরতির দু’টি কিডনী নষ্ট হয়ে যাওয়ায় এক বছর ধরে তার ডায়ালাইসিস চলছে। যা দেখে নিজের কিডনী দিয়ে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেন শামশাদ। তিনি বলেন, আরতির শারীরিক যাতনা দেখে আমি আর থাকতে পারিনি, রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েও দেখি আমার আর তার রক্তের গ্রুপ একই। তাই আমি কিডনী দিতে চাই। তিনি বলেন, ‘ধর্ম দিয়ে নয়, মানুষকে মানুষ হিসাবে দেখতে চাই। সেকারণেই আমার এই প্রচেষ্টা।

[মুসলিম বিদ্বেষীদের চোখ খুলবে কি? (স.স.)]






২ লাখ ৪০ হাযার সূদ দেয়ার পরও আসল ৪০ হাযার টাকা বাকি; দাদন ব্যবসায়ীর পক্ষে পুলিশ
দেনমোহর আদায়ে হজ্জ পালন করলেন ইতালীয় দম্পতি
শূকরের গোশত খাওয়ালো শওকতকে
নিজেকে ঈশ্বরের দূত ও পরমাত্মার অংশ দাবি করলেন নরেন্দ্র মোদি
বিদ্যুৎ খাতে আদানির সাথে চুক্তি : ২৫ বছরে ১২ লাখ কোটি টাকা লুটপাটের বন্দোবস্ত
ধর্ষণকারীর একমাত্র ওষুধ গুলি করে মেরে ফেলা
প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্যেই বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য আসামের মুখ্যমন্ত্রীর
অপরাধীর অভাবে জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে নেদারল্যান্ডে
পার্বত্য চট্টগ্রামে সার্বভৌমত্ব রক্ষায় ২৫০ নতুন ক্যাম্প চায় সেনাবাহিনী
চীনের মুসলমানদের উপর যেভাবে অত্যাচারের স্টীম রোলার চলছে
নীরবে এইডস ছড়িয়ে পড়ছে খুলনায়
টাঙ্গাইলে কলার বিপ্লব : এক পরিবারের সাফল্য ও অনুপ্রেরণার গল্প
আরও
আরও
.