উগান্ডায় একটি আইন পাস করা হয়েছে, যার ফলে এখন থেকে রাজধানী কাম্পালায় পথশিশুদের খাবার বা টাকা দান করা আইনত অবৈধ। কাম্পালার লর্ড মেয়র এরিয়াস লুকওয়াগো জানিয়াছেন, ব্যবসায়িক কাজে এবং যৌন ব্যবসায় শিশুদের ব্যবহার কমানোর উদ্দেশ্যে এই আইনটি পাস করা হয়েছে। উগান্ডার সরকারী হিসাব অনুযায়ী, কাম্পালার রাস্তায় ৭ থেকে ১৭ বছর বয়সী প্রায় ১৫ হাযার পথশিশু বসবাস করে। এই আইনের বিধি অমান্যকারীদের সর্বোচ্চ ৬ মাসের কারাদন্ড বা ১১ ডলার পর্যন্ত জরিমানা করা হ’তে পারে। বিবিসির উগান্ডা প্রতিনিধি ডিয়র জেয়ান জানান, গ্রাম থেকে অনেক শিশুকেই শহরে নিয়ে আসা হয় এবং জোর করে তাদের দিয়ে নানা রকম কাজ করানো হয়ে থাকে। এই ধরনের ব্যবসা থামাতে এই নতুন আইনের অধীনে ভিক্ষা করা বা শিশুদের দিয়ে ক্ষুদ্র ব্যবসা চালানো আইনত অবৈধ হিসাবে বিবেচিত হবে। কাম্পালার মেয়র লুকওয়াগো বলেছেন, যেসব অভিভাবক এবং শিশু পাচারকারী শিশুদের পেছনে ছুটছে, তাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই আইন। যেসব পিতা-মাতাকে সন্তানদের রাস্তায় ভিক্ষা করতে বা রাস্তায় কাজ করতে দেখা যাবে, তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে।






শ্রবণ প্রতিবন্ধীদের বিনামূল্যে কক্লিয়ার ইমপ্লান্ট কর্মসূচী চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে
বেসরকারী খাতের সম্পৃক্ততায় বদলে গেছে চট্টগ্রাম বন্দর
৪০ হাযার টাকা আত্মসাতের মামলা শেষ হ’তে ৪০ বছর
লিভার চিকিৎসায় বাংলাদেশী চিকিৎসকদের উদ্ভাবন
স্বদেশ-বিদেশ
রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেশকৃত ৪টি প্রস্তাব
করোনার কারণে নাইজেরিয়ায় মুক্তি পাচ্ছে ৭৪ হাযার কারাবন্দী
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপযেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
ফ্রান্সে ক্যাথলিক যাজকদের দ্বারা নির্যাতনের শিকার ২ লাখের অধিক শিশু
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হ’লেন ডোনাল্ড ট্রাম্প
দ্য মুসলমান : বিশ্বের একমাত্র সচল হাতে লেখা পত্রিকা
১৮ বছর বয়সোর্ধ্ব ভারতীয় ইচ্ছামত ধর্ম গ্রহণ করতে পারবে
আরও
আরও
.