নিজের ওপর যুলুম করেছি অগণিত,

হে আল্লাহ! ক্ষমা কর মোরে হই পুলকিত।

জিহবার জড়তা মোর করে দাও দূর,

তোমার যিকির করি সুললিত সুমধুর।

হে প্রভু! তোমার কাছে চাই সকল কল্যাণ,

জানি বা নাজানি কিছুই অতীত-বর্তমান।

চাই মঙ্গল যা চেয়েছে নবী-রাসূলগণ,

তোমার কাছে চাই জান্নাতে আলোর ভুবন।

দাও শক্তি তোমার নির্দেশ করি পালন,

তোমার বিধানমতে করি জীবন যাপন।

দাও সুন্দর কল্যাণ যা বাতাস নিয়ে আসে,

সকল নে‘মত দাও যা ভাসে নীল আকাশে।

ঈমানের অলঙ্কারে কর মোরে অলংকৃত,

হেদায়াতের উপর রাখ তুমি অবিরত।

তোমার ভান্ডার হ’তে কর অফুরন্ত দান,

আমি মিসকীন তোমার কাছে চাই কল্যাণ।

ক্ষমা কর সকল গোনাহ যত বাড়াবাড়ি,

পূর্বাপর সব দোষ মুছে দাও তাড়াতাড়ি।

করি অবনত শির তোমারই পদতলে,

সবাই করে তোমার বন্দনা এ ভূমন্ডলে।

মুহাম্মাদ গিয়াছুদ্দীন

ইব্রাহীমপুর, ঢাকা-১২০৬।






নৈতিকতার শিক্ষা - হাসান আলীপি-এইচ.ডি গবেষকইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঈদের দিনে - -আতিয়ার রহমানমাদরা,কলারোয়া, সাতক্ষীরা।
কবিতা
জাগো মুসলমান - আবুল কাসেম গোভীপুর, মেহেরপুর।
আত-তাহরীক
আত-তাহরীক সাহিত্য পুরস্কার’১৬ - আতিয়ার রহমানমাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
কবিতা
বিধর্মী বিজাতীদের - -আমীরুল ইসলাম (মাষ্টার)ভায়া লক্ষ্মীপুর, বাঁকড়া, চারঘাট, রাজশাহী।
বাঁচার দাবী - আতিয়ার রহমানকলারোয়া, সাতক্ষীরা।
আহলেহাদীছ জঙ্গী নয় - মুহাম্মাদ মোমতায আলী খানঝিনা, গোদাগাড়ী, রাজশাহী।
দু’টি বিন্দু কবিতা - মুহাম্মাদ আহসানবংশাল, ঢাকা।
অন্ধ গোরের বাতি - আব্দুল্লাহ আল-মা‘রূফআরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আরও
আরও
.