চাঁদপুর, রূপসা, খুলনা ১৬ই রামাযান ৮ই এপ্রিল শনিবার : অদ্য সকাল ১১-টায় যেলার রূপসা থানাধীন চাঁদপুর দাখিল মাদ্রাসার হলরুমে সোনামণি রূপসা উপযেলার উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ‘সোনামণি’র প্রথম কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। উল্লেখ্য, সকাল ৮-টা থেকে ৪টি বিষয়ে সোনামণি বালক-বালিকাদের পৃথকভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১২ জন বিচারক ও ৮ জন স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

আনন্দনগর, নওগাঁ ১৭ই রামাযান ৯ই এপ্রিল রবিবার : অদ্য বাদ যোহর যেলা শহরের আনন্দনগর আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘সোনামণি’র উদ্যোগে মাহে রামাযান উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম।








সংগঠন সংবাদ
সোনামণিদের পাতা
ডাঃ মোঃ মোবারক হোসেন-এর মৃত্যু সংবাদ (রাজশাহী)
জীবন থাকা পর্যন্ত সাহসিকতার সাথে কাজ করুন! (যেলা সম্মেলন : বাগেরহাট ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
মাসিক ইজতেমা; মাদ্রাসা উদ্বোধন ও কেন্দ্রীয় দাঈর সফর
মহিলা সমাবেশ
মাওলানা আবুবকর ছিদ্দীক-এর মৃত্যু সংবাদ
মারকায সংবাদ (আইসিটি বিষয়ক ইন-হাউজ শিক্ষক প্রশিক্ষণ)
গ্রন্থপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ (মারকায সংবাদ)
বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী (মারকায সংবাদ)

যেলা সম্মেলন : রাজশাহী-পশ্চিম

রাসূলুল্লাহ (ছাঃ)-এর আনুগত্যের মধ্যেই মানবজাতির মুক্তি নিহিত - -আমীরে জামা‘আত
আরও
আরও
.