১লা এপ্রিল মঙ্গলবার চারঘাট, রাজশাহী : পবিত্র ঈদুল ফিৎরের পরের দিনকে দাওয়াতী সফরে ব্যয় করার উদ্দেশ্যে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার বিভিন্ন এলাকা সফর করেন। সফরের বিবরণ নিম্নরূপ :

রাজশাহী-সদর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুররুল হুদার নেতৃত্বে ১টি হাইয়েস ও ১টি প্রাইভেটকার যোগে নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি সকাল ৯-টায় নওদাপাড়া মারকায থেকে রওয়ানা হন। এসময় আমীরে জামা‘আতের সফরসঙ্গী ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, নওদাপাড়া মারকাযের শিক্ষক মুফাক্ষার হোসাইন, মারকাযের হেফয বিভাগের সহকারী পরিচালক হাফেয আহমাদ আব্দুল্ল­াহ শাকির। এতদ্ব্যতীত ‘আল-‘আওন’-এর স্বাস্থ্য বিভাগের সম্পাদক মুহাম্মাদ জাহিদ, রাজশাহী-সদর ‘আন্দোলন’-এর কর্মী সালমান ফারেসী, আইটি সহকারী জিএম ওয়ালিউল্ল­াহ প্রমুখ।

(ক) সারদা পুলিশ একাডেমী, চারঘাট : মারকায থেকে রওয়ানা হয়ে সকাল সাড়ে ৯-টায় চারঘাট উপযেলার সারদা পুলিশ একাডেমীতে পৌঁছলে সেখানকার পুলিশ কর্মীরা এবং রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আনোয়ারুল ইসলামের নেতৃত্বে ২২টি হোন্ডার বহর আমীরে জামা‘আত ও তাঁর সফরসঙ্গীদের সাদর অভ্যর্থনা জানান। এসময় এলাকার সুধী ও কর্মীদের শ্লে­াগানে পুলিশ একাডেমী মুখরিত হয়ে ওঠে। তারপর ৬০ জন কর্মীসহ তিনি পুলিশ একাডেমী পরিদর্শন করেন। তিনি সেখানকার পদ্মার শাখা নদীর উপরে নির্মিত ভিআইপি রেষ্ট হাউস ‘পদ্মকুটির’ ও ঝুলন্ত ব্রীজ গমন করেন। তিনি ভারত থেকে উপহার প্রাপ্ত ইন্ডিয়ান জাতের বড় বড় ৪৫টি ঘোড়া ও তাদের আস্তাবল পরিদর্শন করেন। অতঃপর ভিআইপি লাউঞ্জে সেখানকার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আমীরে জামা‘আত ও তাঁর সফরসঙ্গীদের আপ্যায়ণ করান। পুলিশকর্মীদের মধ্যে অনেককে ছালাতুর রাসূল (ছাঃ)-এর ভক্ত পাঠক হিসাবে দেখে তিনি আপ্লুত হন। তাদের মধ্যে একজন কেঁদে ফেলে বলেন, যে বই পড়ে আমি আমার জীবন পরিবর্তন করেছি, সেই বইয়ের লেখককে আমি আজ এখানে স্বচক্ষে দেখতে পাব স্বপ্নেও ভাবিনি। 

(খ) চারঘাট বাজার মসজিদ পরিদর্শন : পুলিশ একাডেমী থেকে বেরিয়ে আমীরে জামা‘আত চারঘাট বাজার আহলেহাদীছ মসজিদে পৌঁছেন। এ সময়ে সফরসঙ্গী, সুধী ও কর্মীদের শ্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। আমীরে জামা‘আত সাথীদের নিয়ে সেখানে যোহর ও আছর ছালাত জমা ও ক্বছর আদায় করেন। ছালাতের পর সেখানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য পেশ করেন চারঘাট উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইনসহ আমীরে জামা‘আতের সফরসঙ্গীগণ। তারপর তিনি উপযেলার অর্থ সম্পাদক আযীযুর রহমানের মিয়াপুরস্থ বাসায় সাথীদের নিয়ে দুপুরের খাবার গ্রহণ করেন এবং হালকা বিশ্রাম করেন। অতঃপর সবার কাছ থেকে বিদায় নিয়ে দাওয়াতী সফর শেষে তিনি বিকাল ৫-টায় নওদাপাড়া মারকাযে ফিরে আসেন। ফালিল্লাহিল হাম্দ!







কমিটি গঠন (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ) কক্সবাজার
ঈমানের সাথে আমল সম্পাদন করুন! (যেলা সম্মেলন : খুলনা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
মারকায সংবাদ (বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত রাজশাহী বিভাগীয় পর্যায়ের ক্বিরাআত প্রতিযোগিতায় মারকাযের ছাত্রের কৃতিত্ব)
ব্লাড গ্রুপিং ও ক্যাম্পিং
আসুন জামা‘আতবদ্ধভাবে সমাজ সংস্কারে ব্রতী হই! - -আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
রামাযানে আল্লাহর পথে অধিকহারে সময় দিন! - -আমীরে জামা‘আত
মৃত্যু সংবাদ
অহি-র জ্ঞান ভিত্তিক আলোকিত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিন! (হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মাদ মুজীবুর রহমানের মৃত্যু
আল-‘আওনের মানবসেবার কিছু দৃষ্টান্ত
আরও
আরও
.