নূরুল হুদা, দিনাজপুর-পশ্চিম ২৫শে আগষ্ট শনিবার : অদ্য বাদ যোহর যেলার পার্বতীপুর থানাধীন নূরুল হুদা আহলেহাদীছ জামে মসজিদ সংলগ্ন মাওলানা আব্দুল্ল­াহেল কাফী আল-কোরায়শীর বসত বাড়ীতে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি সাজ্জাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার ও প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন সিরাজগঞ্জ যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি শামীম আহমাদ, রংপুর যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মাহমূদ, সাধারণ সম্পাদক আব্দুন নূর প্রমুখ।

পার্বতীপুর, দিনাজপুর ২৬শে আগষ্ট রবিবার : অদ্য বাদ এশা যেলার পার্বতীপুর থানাধীন বশীর বানিয়ার হাট আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ পার্বতীপুর উপযেলার উদ্যোগে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র শাখা ‘আন্দোলন’-এর সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার ও প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন সিরাজগঞ্জ যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি শামীম আহমাদ।

বিশ্বনাথপুর, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ ৩১শে আগষ্ট শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলার শিবগঞ্জ থানাধীন বিশ্বনাথপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মুহাম্মাদ ইয়াসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আরীফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইসমাঈল, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ও যেলা ‘যুবসংঘে’র প্রশিক্ষণ সম্পাদক নাছীরুদ্দীন প্রমুখ।






যেলা সম্মেলন \ যশোর (‘আহলেহাদীছ আন্দোলন’-এর দাওয়াত সর্বত্র পৌঁছে দিন) - -আমীরে জামা‘আত
যেলা সম্মেলন (রাজশাহী-পূর্ব) আশূরা চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিখাদ ইসলামী সমাজ কায়েমে ব্রতী হউন - -মুহতারাম আমীরে জামা‘আত
দাওয়াহ সেন্টার ও পাঠাগার উদ্বোধন
ইসলামী সংবিধান হোক বিশ্ব সংবিধান! (যেলা সম্মেলন : চট্টগ্রাম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
ইসলামী সম্মেলন; এলাকা সম্মেলন; প্রশিক্ষণ; মাসিক ইজতেমা
মুহাম্মাদ আনীসুর রহমান-এর মৃত্যু সংবাদ
উপযেলা সম্মেলন (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
মৃত্যু সংবাদ
যেলা সম্মেলন \ খুলনা (আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করুন!) (স্রেফ আখেরাতের লক্ষ্যে আহলেহাদীছ আন্দোলনে ব্রতী হউন!) - -আমীরে জামা‘আত
আপোষহীন সংগ্রামী আন্দোলনের সাথী হয়ে কাজ করুন! (যেলা সম্মেলন : পাবনা ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.