আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহী ২৫শে মে রোজ বৃহস্পতিবার : অদ্য সকাল ১০টায় রাজশাহী নওদাপাড়া মারকাযের পশ্চিম পার্শস্থ জামে মসজিদে আল-‘আওন মারকায এলাকার উদ্যেগে আশিকুযযামানের সভাপতিত্বে ডোনার সম্মেলন ও আল-‘আওন রাজশাহী যেলা কমিটি গঠন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র মারকাযের ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবসংঘের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুন নূর ও সোনামণির কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। এছাড়াও বক্তব্য পেশ করেন আল-‘আওন-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ ও সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির । আরও উপস্থিত ছিলেন রাজশাহী-সদর ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক ও মারকাযের শিক্ষক ফায়ছাল আহমাদ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আল-‘আওন এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহ নাবীল ও ‘যুবসংঘ’ মারকায এলাকার সভাপতি খালীদুর রহমান। পরামর্শ শেষে ডা. আবুল বাশারকে সভাপতি ও জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট রাজশাহী-সদর কমিটি গঠন করা হয় ।







মৃত্যু সংবাদ
আপোষহীন সংগ্রামী আন্দোলনের সাথী হয়ে কাজ করুন! (যেলা সম্মেলন : পাবনা ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
৩৫তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৫ সম্পন্ন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (কমিটি গঠন, সুধী সমাবেশ,কেন্দ্রীয় সভাপতির সিলেট সফর)
ইসলাম সকল ধর্মের উপর বিজয়ী ধর্ম (যেলা সম্মেলন : সিরাজগঞ্জ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বার্ষিক রিপোর্ট (ফেব্রুয়ারী ২০১৭-ফেব্রুয়ারী ২০১৯) :
ছালাতুল খুছূফ আদায়
৪র্থ বার্ষিক কেন্দ্রীয় অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
আলোচনা সভা
কর্মী সম্মেলন ২০২৩-২৫
প্রবাসী সংবাদ
আরও
আরও
.