মক্কার নিরাপত্তা কর্তৃপক্ষ ভিক্ষাবৃত্তির দায়ে এক এশিয়ান মহিলাকে গ্রেফতার করেছে। মহিলাটি বেশ কিছু বিদেশী মুদ্রা এবং সোনার গহনা ছাড়াও প্রায় ১ লাখ ১৭ হাযার রিয়াল বা প্রায় ২৭ লাখ টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। নিরাপত্তা বাহিনী গত ২২ থেকে ৩০ শে মার্চ পর্যন্ত সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ৩,৭১৯ জন ভিক্ষুককে গ্রেফতার করেছে। পাবলিক প্রসিকিউশন কর্মকর্তারা পুরুষ ও মহিলাসহ গ্রেফতারকৃত ভিক্ষুকদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা তদন্ত করছেন। পাবলিক সিকিউরিটি জোর দিয়ে বলেছে যে, সবধরণের ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করা হয়েছে। তাই জনসাধারণকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত বা যে কোন উপায়ে ভিক্ষুকদের সহায়তা দেওয়ার বিষয়ে রিপোর্ট করার জন্য নির্দিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

পাবলিক সিকিউরিটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সামি আল-শুওয়াইরেখ নিশ্চিত করেছেন যে, যে কেউ ভিক্ষাবৃত্তি অনুশীলন করতে গিয়ে ধরা পড়লে বা অন্যকে প্ররোচিত করলে বা অন্যকে ভিক্ষাবৃত্তি অনুশীলনে সহায়তা করলে তাকে নির্ধারিত শাস্তি প্রদান করা হবে। তিনি বলেন যে, ‘লঙ্ঘনকারীদের অনধিক ছয় মাসের কারাদন্ড বা ৫০ হাযারের বেশি সঊদী রিয়াল জরিমানা বা উভয় দন্ডের সম্মুখীন হ’তে হবে। যারা সংগঠিত ভিক্ষুক চক্রের অংশ তাদের জন্য জরিমানা দ্বিগুণ করা হবে। যে কেউ ভিক্ষাবৃত্তিতে জড়িত, ভিক্ষুকদের পরিচালনা করে, অন্যকে প্ররোচনা দেয় তাকে সর্বোচ্চ এক বছরের জেল বা ১ লাখের বেশি সঊদী রিয়াল জরিমানা বা উভয় দন্ড দেওয়া হবে।






সরকারী চাকরির প্রয়োজন নেই, আমরা চাই সন্তান নিতে
৫০ বছরের দীর্ঘ লড়াইয়ের অবসান (ফিলিপাইনের মুসলিমরা পেল স্বায়ত্তশাসন)
মুসলিম জাহান
মাত্র পঁচিশ বছরে মন্ত্রীত্ব লাভ করলেন ছাদিক সাঈদ
ফিলিস্তীনী রাষ্ট্রের স্বীকৃতি দিল জাতিসংঘের ১৪৬টি দেশ
মার্কিন সেনা আগ্রাসন শুরুর পর থেকে আফগানিস্তানে মাদক উৎপাদন ৫০ গুণ বৃদ্ধি
ফিলিস্তীনের গাযায় ইসরাঈলের পৈশাচিক বর্বরতা : নিশ্চুপ বিশ্ব নেতৃবৃন্দ
আফগানিস্তানে নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান
মুসলিম জাহান
হজ্জ পালনকারীদের বাড়তি অর্থ ফেরত দিচ্ছে পাকিস্তান, প্রতিজন পাচ্ছেন ৯৭ হাযার রুপি
মিসরের আলেকজান্দ্রিয়া লাইব্রেরীতে ৫০ লাখ বই!
মিসরের আগুন ম্যাসেজে নিরাময় হচ্ছে পেশীর যন্ত্রণা
আরও
আরও
.