-প্রধানমন্ত্রী

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হাবিব ইয়াযীদ বলেছেন, দেশে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে প্রায় ৮০টি মসজিদ বন্ধ করে দেয়া হবে। তিউনিসিয়ার একটি সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী একটি হোটেলে হামলায় ৩৯ জন নিহত হওয়ার পর তিনি একথা বলেন। তিনি বলেন, এসব মসজিদ দেশে বিষ ছড়াচ্ছে এবং এগুলো আগামী এক সপ্তাহের মধ্যে বন্ধ করে দেয়া হবে। মসজিদগুলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে। শুক্রবার তিউনিসিয়ার অবকাশ যাপন শহর সুসেতে পর্যটকদের ওপর এক বন্দুকধারী বেপরোয়া গুলি বর্ষণ করে। ইসলামিক স্টেট গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। নিহতদের মধ্যে তিউনিসিয়া, ব্রিটেন, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স ও আয়ারল্যান্ডের নাগরিক রয়েছে।

উল্লেখ্য, গত মার্চ মাসের পর তিউনিসিয়ায় পর্যটকদের ওপর এটি ছিল দ্বিতীয় বড় ধরনের হামলার ঘটনা। এর আগে রাজধানীর একটি জাদুঘরে চরমপন্থী হামলায় ২২ জন নিহত হয়। এদের অধিকাংশ ছিল বিদেশী নাগরিক।

[বিদেশী পর্যটকদের সাগর তীরে প্রকাশ্যে ব্যভিচার ক্রিয়া ও রাস্তা-ঘাটে বেলেল্লাপনা বন্ধ করুন এবং দেশের ইসলামী সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হৌন, তাহ’লে সবকিছু ঠিক হয়ে যাবে। নইলে মসজিদ বন্ধ করে কোন লাভ হবেনা (স.স)]







ঘুষ গ্রহণের দায়ে যাবজ্জীবন কারাদন্ড হচ্ছে ইন্দোনেশিয়ার মন্ত্রীর
মুসলিম জাহান
ওবামার স্পষ্ট স্বীকারোক্তি লিবিয়ায় হামলা ছিল সবচেয়ে বড় ভুল
বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল তৈরী হচ্ছে দুবাইয়ে
২০৩০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা বার্ষিক ৩ কোটি (মাসজিদুল হারামে গত এক বছরে ২ কোটি হজ্জ-ওমরাহ পালনকারীদের সেবা প্রদান)
গাযা পুনর্গঠনে প্রয়োজন ৫,৩২০ কোটি ডলার বা সাড়ে ৬ লাখ কোটি টাকা
করোনার অবসরে পূর্ণ কুরআন মুখস্থ করলেন গৃহিণী
সঊদী আরবে ব্যাপক বৃষ্টিপাত : সবুজে ছেয়ে গেছে মক্কা-মদীনার বিস্তীর্ণ মরুভূমি
সঊদী আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি আলী মুহাম্মাদের মৃত্যু
দেশভেদে ৯ থেকে ২৩ ঘণ্টা ছিয়াম পালন করছেন মুসলিমরা
তুরস্ক ও পাকিস্তানের যৌথ ব্যবস্থাপনায় প্রথম ‘মুসলিম বিশ্বের যুদ্ধবিমান’ প্রকল্প
শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবু আহমাদ
আরও
আরও
.