নারীদের বোরকা পরে মুখ ঢেকে পর্দা করা ও পুরুষদের দাঁড়ি রাখার ব্যাপারে বাধ্যবাধকতা রেখে আইন জারী করেছে আফগানিস্তান।

সেই সাথে আরও কিছু নিষেধাজ্ঞা জারী করেছে দেশটির সরকার। যার মধ্যে অন্যতম হ’ল সবাইকে ছালাত ও ছিয়াম পালন করতে হবে। নারীরা গাড়ি চালাতে পারবেন না, কেউ গান শুনতে পারবেন না। মাহরাম পুরুষ সঙ্গী ছাড়া কোন গাড়ি চালক নারীকে পরিবহন করতে পারবেন না এবং মিডিয়াগুলোকে শরী‘আহ আইন মেনে চলতে হবে। এছাড়া পুরুষরা দাড়ি শেভ করতে পারবেন না। গত বুধবার ৩৫ ধারার এই আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়।

আফগানিস্তানের আইন ও বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালে দেওয়া সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশনা এবং শরী‘আহ আইন অনুযায়ী নতুন এ আইনটি করা হয়েছে। এটি বাস্তবায়ন করবে নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়।

কেউ আইন ভঙ্গ করলে প্রথমে তাকে পরামর্শ দেওয়া হবে। পরবর্তীতে সতর্ক করা হবে এবং মৌখিক নিষেধাজ্ঞা প্রদান করা হবে। এতেও কাজ না হ’লে অপরাধীর সম্পত্তি বাযেয়াফ্ত করা, তিন থেকে চারদিন কারাদন্ড এবং প্রয়োজনীয় শাস্তি দেওয়া হবে। এসব শাস্তির মাধ্যমেও যদি কেউ সংশোধন না হয়, তাহ’লে পরবর্তী পদক্ষেপের জন্য তাদের আদালতে পাঠানো হবে।







জন্মনিয়ন্ত্রণ নয়, অধিক সন্তান জন্ম দিন
২০৩০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা বার্ষিক ৩ কোটি (মাসজিদুল হারামে গত এক বছরে ২ কোটি হজ্জ-ওমরাহ পালনকারীদের সেবা প্রদান)
সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের পতন
২০৫০ সালের পর ইসলাম হবে বিশ্বের সর্ববৃহৎ ধর্ম - -পিউ রিসার্চ সেন্টার
মালয়েশিয়ায় রামাযান মাস : পণ্যমূল্য বৃদ্ধির পরিবর্তে কমানোর প্রতিযোগিতা
কা‘বা প্রাঙ্গনে ৭০ বছর ছালাত আদায়কারী ১১৮ বছর বয়সী আলেমের মৃত্যু
ওবামার স্পষ্ট স্বীকারোক্তি লিবিয়ায় হামলা ছিল সবচেয়ে বড় ভুল
ইসলাম সর্বাধিক জনপ্রিয় রাষ্ট্র ধর্ম
১০ ভারতীয়ের প্রাণ রক্ষা করলেন এক পাকিস্তানী
স্বাধীনতার পর প্রথমবারের মত বাংলাদেশের বন্দরে পাকিস্তানী পণ্যবাহী জাহায
স্বর্ণমিশ্রিত জাফরান কালিতে লেখা কুরআন
আফগানিস্তানে মাদকসেবীদের যেখানে পাচ্ছে সেখানেই আটক করছে তালেবান
আরও
আরও
.