সঊদী আরবের গ্রান্ড মুফতী ও সিনিয়র স্কলারস কাউন্সিল বা হাইআতু কিবারিল ওলামা-এর প্রধান শায়েখ আব্দুল আযীয আল-শেখ মারা গেছেন। গত ২৩ শে সেপ্টেম্বর রিয়াদে ৮২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯৯ সালে সাবেক গ্রান্ড মুফতী শায়েখ বিন বায (রহ.)-এর মৃত্যুর পর সঊদী আরবের গ্রান্ড মুফতী হিসাবে নিযুক্ত হন এবং আমৃত্যু উক্ত পদে আসীন থাকেন।

১৯৮২ সালে তিনি আরাফা ময়দানের ঐতিহাসিক নামিরাহ মসজিদে ইমাম ও ধর্ম উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩৪ বছর সেখান থেকে হজ্জের খুৎবা পাঠ করেছেন। ১৯৪৩ সালে তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং শৈশবেই কুরআন হিফয করেন। ১৭ বছর বয়সে তিনি দৃষ্টিশক্তি হারান। ১৯৬৫ সালে রিয়াদের ইমাম মুহাম্মাদ বিন সঊদ ইসলামিক ইউনিভার্সিটি থেকে আরবী ও ইসলামী শরী‘আর উপর স্নাতক ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি একই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করেন। এর পাশাপাশি তিনি নিয়মিতভাবে বিভিন্ন মসজিদের খতীব হিসাবে দায়িত্ব পালন করন।

১৯৮৭ সালে তিনি হাইআতু কিবারিল ওলামা-এর সদস্য হিসাবে নিযুক্ত হন। ১৯৯৫ সালে তিনি সঊদী আরবের ডেপুটি গ্রান্ড মুফতী পদে নিয়োগ পান।







কাশ্মীরে ভারত চায়না মডেল বাস্তবায়ন করতে চায়
ইসলামী জীবনে ফিরতে শোবিজ ছাড়লেন হামযাহ আলী আববাসী!
পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান লাভ, বদলে যেতে পারে অর্থনীতি
হজ্জযাত্রীদের যাতায়াতে মক্কায় উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা
সঊদী-রাশিয়া নযীরবিহীন চুক্তি : সম্ভাব্য ফলাফল
সঊদী আরবে প্রতিদিন ইসলাম গ্রহণ করছে ১৬৪ প্রবাসী শ্রমিক
সঊদী আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি আলী মুহাম্মাদের মৃত্যু
পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
ইস্রাঈলের কড়া সমালোচনায় সঊদী আরব
নেদারল্যান্ডসে আযানের মধুর সুর শুনতে অমুসলিমদের ভিড়
মুসলিম জাহান
ইয়ামনে চলছে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় (৭৫ শতাংশ ইয়ামনীর যরূরী সহায়তা প্রয়োজন)
আরও
আরও
.