১৭ই মে শুক্রবার সেলিমনগর, লালমণিরহাট : অদ্য বাদ মাগরিব যেলার সেলিমনগর আহলেহাদীছ জামে মসজিদে কুড়িগ্রাম-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।

১৮ই মে শনিবার মহিষখোচা, আদিতমারী, লালমণিরহাট : অদ্য বাদ যোহর যেলার আদিতমারী থানাধীন মহিষখোচা আহলেহাদীছ জামে মসজিদে লালমণিরহাট যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।

১৯শে মে রবিবার আন্ধারীঝাড়, নাগেশ্বরী, কুড়িগ্রাম : অদ্য বাদ যোহর যেলার নাগেশ্বরী থানাধীন আন্ধারীঝাড় আহলেহাদীছ জামে মসজিদে কুড়িগ্রাম-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।

৩০শে মে বৃহস্পতিবার রংপুর : অদ্য বাদ আছর যেলা শহরের মুসলিমপাড়াস্থ শেখ জামালুদ্দীন আহলেহাদীছ জামে মসজিদে রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুছতফা সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন এবং আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুতীউর রহমান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আতিয়ার রহমান।

৩১শে মে শুক্রবার পীরগাছা, রংপুর : অদ্য বাদ আছর যেলার পীরগাছা উপযেলাধীন পীরগাছা দারুসসালাম সালাফিইয়াহ মাদ্রাসা মসজিদে রংপুর-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শাহীন পারভেযের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন এবং আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ যিল্লুর রহমান।

৭ই জুন শুক্রবার চাঁদপুর : অদ্য বাদ আছর যেলা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ফায়ছাল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় চাঁদপুর যেলা ‘আন্দোলন’-এর কার্যালয়ে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আতাউল্লাহ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ হেমায়েত হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস মৃধা ও ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ বেলাল হোসাইন।  






১৩ ঘণ্টার ব্যস্ত সফরে বাগমারা উপযেলার ৫টি স্থানে আমীরে জামা‘আত
যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন (গত সংখ্যার পর)
যে কোন মূল্যে আল্লাহর নৈকট্য হাছিল করুন! (যেলা সম্মেলন : নওগাঁ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বার্ষিক কর্মী সম্মেলন ২০১৮ (১ম দিন), আন্দোলন - -মুহতারাম আমীরে জামা‘আত
আন্দোলন (যেলা সম্মেলন \ মেহেরপুর) (তাওহীদকে মযবুত রাখুন) - -আমীরে জামা‘আত
সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে অনুষ্ঠিত সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন সমূহ (গত সংখ্যার পর)
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ (প্রশিক্ষণ, সুধী সমাবেশ, মাসিক ইজতেমা, শীতবস্ত্র বিতরণ, মহিলা সমাবেশ, সোনামণি)
জনাব আফতাবুদ্দীন চেয়ারম্যান (মৃত্যু সংবাদ) - .
মারকায সংবাদ
মৃত্যু সংবাদ
‘জমঈয়তে আহলে হাদীস পশ্চিমবঙ্গ’-এর সভাপতি হাফেয মাওলানা আইনুল বারী আলিয়াভীর মৃত্যু
আরও
আরও
.