নওদাপাড়া, রাজশাহী ১১ই জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় নগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পশ্চিম পার্শ্বস্থ মসজিদে মারকাযের ২০২৪ সালের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়। মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্ল­াহ ছাকিব ও গবেষণা সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন অত্র মারকাযের শিক্ষক মাওলানা ফায়ছাল মাহমূদ।

উল্লেখ্য, একই সময়ে মারকাযের বালিকা শাখায়ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়। বালিকা শাখার আবাসিক ভবনের নীচতলায় মসজিদে অনুষ্ঠিত উক্ত ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপস্থিত ছিলেন। মারকাযের মুহাদ্দিছ মুহাম্মাদ শরীফুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব প্রমুখ। এ সময়ে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন উপস্থিত ছিলেন।








উপযেলা সম্মেলন (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিলের অবশিষ্ট রিপোর্ট
যুবসংঘ (আল-‘আওন)
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সঊদী বিশ্ববিদ্যালয় ফারেগ ও অধ্যয়নরত মারকাযের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
আশূরা উপলক্ষে বই ও লিফলেট বিতরণ
২দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা
দায়িত্বশীল প্রশিক্ষণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
প্রখ্যাত সালাফী বিদ্বান শায়খ আব্দুর রহমান আব্দুল খালেক-এর মৃত্যু
যেলা সম্মেলন \ নরসিংদী (হাদীছ ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হৌন!) - -আমীরে জামা‘আত
শিক্ষা সফর ২০১৯ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
মৃত্যু সংবাদ
আরও
আরও
.