‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পাবনা যেলার ঈশ্বরদী উপযেলার প্রধান উপদেষ্টা মুহাম্মাদ বাহারুদ্দীন (৮৪) বার্ধক্যজনিত কারণে গত ২৯শে জুন রবিবার দিবাগত রাত ১-টা ৪০ মিনিটে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যাসহ বহু সাংগঠনিক সাথী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। পরদিন দুপুর ২-টায় অত্র উপযেলাধীন দিয়াড় সাহাপুর মসজিদুত তাওহীদ ওয়াস সুন্নাহ প্রাঙ্গনে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। জানাযা শেষে তাকে মসজিদের পার্শ্ববর্তী সামাজিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সোহরাব আলী, সহ-সভাপতি আলী শাহান মাস্টার, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ ইউনুসসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীলবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

[আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।-সম্পাদক]







প্রশিক্ষণ
সম্মেলনের অন্যান্য খবর : (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৪)
কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
সার্বিক জীবনে ন্যায়বিচার কায়েম করুন! (যেলা সম্মেলন : জামালপুর) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাসিক তাবলীগী ইজতেমা
বার্ষিক কর্মী সম্মেলন ২০১৯
সীরাত কোর্স ১ম ব্যাচের পুরস্কার বিতরণী (হাদীছ ফাইন্ডশন শিক্ষা বোর্ড)
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
পার্থিব তাড়না দমন করে আখেরাতের পাথেয় সঞ্চয়ে ব্রতী হও
ঢাকা যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে মাসিক তাবলীগী সফর
কেন্দ্রীয় শিক্ষা ও দাওয়াতী সফর
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় মারকাযের ছাত্রদের কৃতিত্ব
আরও
আরও
.