নন্দনপুর চিকাবাড়ী বাজার, বাগমারা, রাজশাহী ১৯শে জুন মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব যেলার বাগমারা উপযেলাধীন নন্দনপুর চিকাবাড়ী বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বাগমারা উপযেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আইয়ূব আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক এস.এম. সিরাজুল ইসলাম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মাহমূদ ও শ্রীপুর রামনগর কারিগরী কলেজের শিক্ষক যহূরুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন বাগরামা উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

কেশরহাট. মোহনপুর, রাজশাহী ১০ই জুলাই মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ মোহনপুর উপযেলার উদ্যোগে কেশরহাট  বাযার আহলেহাদীছ জামে মসজিদে এক মাসিক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তা‘লীমী বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ।






সেশন কর্মী সম্মেলন ২০১৯-২১ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সংগঠন সংবাদ
মারকায সংবাদ (নাহু ও ছরফ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী)
মারকাযী জামে মসজিদের পুননির্মাণ কাজের উদ্বোধন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
দীর্ঘ ২৫ বছর পর উদ্ধার হ’ল বগুড়াস্থ নারুলী আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্স
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (শিক্ষা সফর ২০২০)
৩০তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
(রাজশাহী ২৭ ও ২৮শে ফেব্রুয়ারী বৃহস্পতি ও শুক্রবার )
আমীরে জামা‘আতের পাঁচদিনব্যাপী ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী সফর
শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড )
সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে র‌্যালী ও পথসভা
মহিলা সংস্থা (দায়িত্বশীল প্রশিক্ষণ)
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল
আরও
আরও
.