পবিত্র ঈদুল আযহার পরবর্তী দিনগুলিকে দাওয়াতী সফরে ব্যয় করার উদ্দেশ্যে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব গত ৯, ১১ ও ১৩ই জুন নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধা যেলার বিভিন্ন এলাকা সফর করেন। বিস্তারিত রিপোর্ট নিম্নরূপ :

৯ই জুন সোমবার বড় কালিকাপুর, আত্রাই, নওগাঁ : রাজশাহী-সদর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুররুল হুদার নেতৃত্বে ১টি মাইক্রোবাস যোগে নেতা-কর্মীদের নিয়ে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব সকাল সাড়ে ৯-টায় নওদাপাড়া মারকায থেকে রওয়ানা হন। এসময় তাঁর সফরসঙ্গী ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড-এর সচিব শামসুল আলম, আল-‘আওন-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, রাজশাহী-সদর ‘আন্দোলন’-এর কর্মী সালমান ফারেসী প্রমুখ।

দুপুর সাড়ে ১২-টায় বড় কালিকাপুর পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে পৌঁছলে সেখানকার নেতা-কর্মীরা আমীরে জামা‘আত ও তাঁর সফরসঙ্গীদের অভ্যর্থনা জানান। সেখানে সাথীদের নিয়ে তিনি যোহর ও আছর ছালাত জমা ও ক্বছর আদায় করেন। অতঃপর সেখানে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য পেশ করেন। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলমসহ আমীরে জামা‘আতের সফরসঙ্গীগণ। সুধী সমাবেশ শেষে অত্র মসজিদেই তিনি সাথীদের নিয়ে দুপুরের আতিথেয়তা গ্রহণ করেন। এসময়ে সার্বিক সহযোগিতা করেন অত্র শাখার প্রচার সম্পাদক মুহাম্মাদ মিলন শাহ। অতঃপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বেলা ৩-টায় তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দেন এবং বিকাল ৫-টায় নওদাপাড়া মারকাযে পৌঁছেন। ফালিল্লাহিল হাম্দ!

১১ই জুন বুধবার রহনপুর, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ : রাজশাহী-সদর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুররুল হুদার নেতৃত্বে মাইক্রোবাস যোগে নেতা-কর্মীদের সাথে নিয়ে আমীরে জামা‘আত সকাল সাড়ে ১০-টায় নওদাপাড়া মারকায থেকে রওয়ানা হন। এসময় তাঁর সফরসঙ্গী ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, আল-‘আওন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ নাজীব, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলাম, আল-‘আওন-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্ল­­াহ শাকির ও রাজশাহী-সদর ‘আন্দোলন’-এর কর্মী সালমান ফারেসী প্রমুখ।

অতঃপর তানোর হয়ে দুপুর সাড়ে ১২-টায় নাচোল শিমুলতলায় পৌঁছলে যেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইনের নেতৃত্বে চাঁপাই উত্তর ও দক্ষিণের কর্মীরা আমীরে জামা‘আত ও তাঁর সফরসঙ্গীদের অভ্যর্থনা জানান। এ সময়ে তারা শ্লোগানসহ মোটর সাইকেলের বহর নিয়ে রহনপুরের দিকে এগিয়ে যান এবং দুপুর দেড়টায় আয়েশা খাতুন জালিবাগান হাফেযিয়া মাদ্রাসায় পৌঁছেন। সেখানে সাথীদের নিয়ে তিনি যোহর ও আছর ছালাত জমা ও ক্বছর আদায় করেন এবং অত্র মাদ্রাসায় দুপুরের আতিথেয়তা গ্রহণ করেন। অতঃপর বাদ আছর সেখানে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য পেশ করেন। উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আরীফুল ইসলাম ও আমীরে জামা‘আতের সফরসঙ্গীগণ। সুধী সমাবেশ শেষে আমীরে জামা‘আত নিকটবর্তী রহনপুর ডাকবাংলা আহলেহাদীছ জামে মসজিদে মাগরিব ও এশার ছালাত জমা ও ক্বছর আদায় করেন এবং মুছল্লীদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন। সেখান থেকে ফেরার পথে তিনি চাঁপাই নবাবগঞ্জ শহরস্থ রেহাইরচর আদর্শপাড়ায় অবস্থিত আহলেহাদীছ যুবসংঘ পরিচালিত দারুস সুন্নাহ সালাফিইয়াহ মাদ্রাসা পরিদর্শন করেন। অতঃপর দিনব্যাপী দাওয়াতী সফর শেষে রাত ১১-টায় নওদাপাড়া মারকাযে ফিরে আসেন। ফালিল্ল­াহিল হাম্দ!

১৩ই জুন শুক্রবার গোবিন্দগঞ্জ, গাইবান্ধা : ১৩ই জুন শুক্রবার আমীরে জামা‘আত সকাল সাড়ে ৮-টায় নওদাপাড়া মারকায থেকে রওয়ানা হন। এসময় তাঁর সফরসঙ্গী ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, রাজশাহী-সদর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুররুল হুদা, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আবুল কালাম, আল-‘আওনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্ল­­াহ শাকির, রাজশাহী-সদর ‘আন্দোলন’-এর কর্মী সালমান ফারেসী প্রমুখ।

বেলা ১১-টায় তিনি যেলার গোবিন্দগঞ্জ টিএন্ডটি সংলগ্ন তাওহীদ ট্রাস্ট প্রতিষ্ঠিত আহলেহাদীছ জামে মসজিদে পৌঁছেন এবং ১১ই জুন বুধবার সকাল ১০-টায় মৃত্যুবরণকারী ‘আন্দোলন’-এর ২০১৭-২০১৯ সেশনের সাবেক কেন্দ্রীয় উপদেষ্টা জনাব নূরুল ইসলাম প্রধানের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। তিনি তাদের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদেরকে সান্ত্বনা দেন। অতঃপর পূর্ব ঘোষণা অনুযায়ী মুহতারাম আমীরে জামা‘আত টিএন্ডটি সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন। বাদ জুম‘আ তিনি জনাব নূরুল ইসলাম প্রধানের গ্রামের বাড়ী দক্ষিণ ফুলবাড়ী গমন করেন। সেখানে পৌঁছে নব নির্মিত দক্ষিণ ফুলবাড়ী কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে অপেক্ষমাণ মুছল্লীদের উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। সেখানে তিনি ‘আন্দোলন’-এর সাবেক সাহিত্য সম্পাদক মৃত মাওলানা শিহাবুদ্দীন সুন্নীর স্মৃতিচারণ করেন ও মুছল্লীদের নিকট থেকে আনুগত্যের বায়‘আত গ্রহণ করেন। অতঃপর মসজিদের পার্শ্ববর্তী পারিবারিক গোরস্থানে জনাব নূরুল ইসলাম প্রধানের কবর যিয়ারত করেন। অতঃপর তার ভাতিজা জনাব শহীদুল ইসলামের বাড়ীতে আতিথেয়তা গ্রহণ করেন। অতঃপর বিকাল সোয়া ৩-টায় তিনি সফরসঙ্গীদের নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা হন এবং সন্ধ্যা সোয়া ৬-টায় নওদাপাড়া মারকাযে ফিরে আসেন। ফালিল্ল­াহিল হাম্দ!

 






মুহাম্মাদ মুকীমুদ্দীন-এর মৃত্যু সংবাদ
মজলিসে আমেলার ভার্চুয়াল বৈঠক - .
‘তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা’ শীর্ষক জাতীয় সেমিনার (আল-‘আওন)
বাবরী মসজিদ নিয়ে ভারতীয় সুপ্রীম কোর্টের রায় অগ্রহণযোগ্য - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
জীবন থাকা পর্যন্ত সাহসিকতার সাথে কাজ করুন! (যেলা সম্মেলন : বাগেরহাট ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
রাজশাহী বিভাগে প্রথম দাখিল পরীক্ষায় মারকাযের শিক্ষার্থীদের বৃত্তি লাভ (মারকায সংবাদ)
হাদীছ ফাউন্ডেশন পাঠাগার উদ্বোধন, তা‘লীমী বৈঠক, মসজিদ উদ্বোধন, মাদ্রাসা উদ্বোধন
মারকাযী জমঈয়তে আহলেহাদীছ হিন্দে’র সাবেক আমীর হাফেয মুহাম্মাদ ইয়াহ্ইয়া দেহলভী-এর মৃত্যু
মৃত্যু সংবাদ
মাসিক ইজতেমা ও তা‘লীমী বৈঠক (নন্দলালপুর, কুমারখালী, কুষ্টিয়া, সৈয়দপুর, নীলফামারী, কলমাকান্দা, নেত্রকোনা )
আল-‘আওন-এর ক্যাম্পিং ও ব্লাড গ্রুপিং
সুধী সমাবেশ
আরও
আরও
.