এক সঊদী নাগরিক ফারেস আবু বাতেন প্রায় ৪ বছর কোমায় থাকার পরে সম্প্রতি সুস্থ হয়ে উঠেছেন। এসময় তাকে করোনা মহামারী সম্পর্কে জানানো হ’লে তিনি অবাক হয়ে যান। তিনি বলেন, এই খবর তিনি কখনও শোনেননি এবং বুঝতেও পারেননি। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে তিনি এবং তার দুই ভাই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। ঐ দুর্ঘটনায় তার দুই ভাই নিহত হ’লেও তিনি বেঁচে যান। যদিও তিনি কোমায় ছিলেন।

এক সাক্ষাৎকারে আবু বাতেন বলেন, জেগে ওঠার পর অনেক ঘটনায় আমি অবাক হয়েছিলাম, যার মধ্যে অন্যতম ছিল কোভিড-১৯ মহামারী। আমি দেশের সার্বিক উন্নয়ন দেখেও রোমাঞ্চিত হয়েছি। তিনি বলেন, তিনি কোমা থেকে জেগে ওঠার পর প্রথমেই একটি কুরআন মাজীদ চেয়েছিলেন। আমি খুবই আনন্দিত হয়েছিলাম যখন শুনলাম আমার স্ত্রী চাকরি খুঁজে পেয়েছেন এবং আমার অনুপস্থিতিতে একা সন্তানদের লালন-পালন করছেন।







হিফয প্রতিযোগিতায় ১১১টি দেশের মধ্যে তৃতীয় স্থানের অধিকারী বাংলাদেশের ‘তাকরীম’
ফারাক্কা ও গজলডোবা বাঁধ দিয়ে ভারত আমাদের উপর গযব নামিয়েছে
বিশ্বের ৩০ কোটি কর্মী চাকরী হারাতে পারেন
বৃদ্ধাশ্রমে প্রকৌশলীর মৃত্যু। জানাযায় আসেনি ছেলে-মেয়ে বা কোন আত্মীয়-স্বজন
আন্তর্জাতিক জার্নালে জালিয়াতি : বাংলাদেশী গবেষকদের ৩২৫টি গবেষণাপত্র বাতিল
ইউজিসি বিলুপ্ত করে গঠিত হচ্ছে শক্তিশালী বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন
বিআইডিএসের গবেষণা : ২০-৩০% মানুষ এখনো ১৪৫% সূদে মহাজনের কাছ থেকে ঋণ নেয়
বাবরী মসজিদ ভাঙেনি কেউ! মামলায় সবাই খালাস
সুইডেনে শ্রেণীকক্ষে কম্পিউটার স্ক্রিন নিষিদ্ধ হচ্ছে
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
পাকিস্তান ও ভারতে মেঘের বিস্ফোরণ : আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ রূপ
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্রদের কৃতিত্ব
আরও
আরও
.