ভারতের বিশ্বখ্যাত দাঈ ডা. যাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ খারিজ করেছে ইন্টারপোল। এর মধ্য দিয়ে তিন বার ভারত সরকারের অনুরোধ খারিজ করে দিল ইন্টারপোল। ইন্টারপোল সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ‘ধর্মীয় শিক্ষা দিয়ে অর্থ উপার্জন করা এবং তা অপ্রাসঙ্গিক জায়গায় খরচ করাকে আর্থিক দুর্নীতি বলা যায় না এমন সিদ্ধান্তে পৌঁছেছে ইন্টারপোল। তাই যাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ খারিজ করা হয়েছে। ধর্মীয় বক্তব্য রাখার জন্য আর্থিক দান নেয়াকে অপরাধ বলে গণ্য করা যায় না বলেও সাফ জানিয়েছে ইন্টারপোল।

এ বিষয়ে ডা. যাকির নায়েকের আইনজীবী এস হরি হারাণ জানান, ইন্টারপোল যে সিদ্ধান্ত নিয়েছে তার কপি তিনি হাতে পেয়েছেন। এই বিষয়ে অবশ্য এনআইএ’র মুখপাত্র কোন প্রতিক্রিয়া জানাননি। তবে এনআইএ সূত্রে খবর, এনআইএ ইন্টারপোলের পক্ষ থেকে প্রতিক্রিয়ার অপেক্ষায়। তারপর তা পরীক্ষা করে ফের অনুরোধ জানাবে ইন্টারপোলকে। উল্লেখ্য, ড. যাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন।






মক্কায় তৈরী হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হোটেল
মুসলিম জাহান
আল-আক্বছা মসজিদ প্রাঙ্গণ খোলার ঘোষণা ওয়াক্ফ কাউন্সিলের
কাতারে ইস্রাঈলী হামলা : কেবল নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয় বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
নাস্তিকদের সন্ত্রাসী ঘোষণা সঊদী আরবের
কিভাবে ছালাত পড়তে হয় তা জানে না আইএস সদস্যরা
বুর্জ খলীফায় ৩ সময়ে ইফতার
ইস্রাঈলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হ’তে পারলেন না মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ
খ্রিস্টান ব্যবসায়ী প্রতিদিন ৮০০ জনকে ইফতার করান
আমেরিকাকে সাথে নিয়ে কোন নৈতিক পৃথিবী সম্ভব নয় : এরদোগান
মুসলিম জাহান
ত্বকী উছমানীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন! - মুহতারাম আমীরে জামা‘আত[ইনকিলাব, ২৫ মার্চ, ২০১৯, পৃঃ ৮-এ প্রকাশিত]
আরও
আরও
.