পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির জনপ্রিয় রাজনৈতিক দল তেহরিক ই ইনসাফ (পিটিআই)-এর প্রধান ইমরান খান বলেছেন, ৭১-এ বাংলাদেশের সঙ্গে ন্যায়বিচার করা হয়নি। তাঁর দলের সাথে যুলুম করা হচ্ছে প্রসঙ্গে ন্যায়বিচারের উদাহরণ দিতে গিয়ে তিনি বাংলাদেশ প্রসঙ্গে বলেন, পূর্ব পাকিস্তানের সঙ্গে কী হয়েছিল? সবচেয়ে বড় যে রাজনৈতিক দল নির্বাচনে জিতেছিল, তাদের ওপর দমন-পীড়ন চালিয়েছিল সামরিক বাহিনী। তাদের যে অধিকার ছিল, তা দেওয়া হয়নি। তিনি বলেন, ১৮ বছর বয়সে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ১৯৭১ সালে খেলতে গিয়েছিলাম পূর্ব পাকিস্তানে। পাকিস্তানের গণমাধ্যমের ওপর তখন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। আমার জানা ছিল না, সেখানকার মানুষের মধ্যে কী পরিমাণ ঘৃণা জমেছিল। কেন জমেছিল? তারা নির্বাচনে জিতেছিল আর আমরা তাদের সেই অধিকার দিচ্ছিলাম না। প্রধানমন্ত্রী তাদের হওয়ার কথা ছিল। কিন্তু আমরা এখানে (পশ্চিম পাকিস্তানে) বসে সিদ্ধান্ত নিলাম যে, তাদের প্রধানমন্ত্রী হ’তে দেব না।

-ইমরান খান

[হক কথা বলার জন্য ধন্যবাদ (স.স.)]






পাকিস্তানের অন্যায়ই বাংলাদেশ সৃষ্টির কারণ - -নওয়ায শরীফ
গাযা পুনর্গঠনে প্রয়োজন ৫,৩২০ কোটি ডলার বা সাড়ে ৬ লাখ কোটি টাকা
১০ ভারতীয়ের প্রাণ রক্ষা করলেন এক পাকিস্তানী
মালয়েশিয়ায় রামাযান মাস : পণ্যমূল্য বৃদ্ধির পরিবর্তে কমানোর প্রতিযোগিতা
সঊদী আরবে বাতিল হ’ল ‘কাফালা’ পদ্ধতি; প্রয়োজন হবে না নিয়োগকর্তার অনুমতি
মুসলিম জাহান
খাবার অপচয়ে শীর্ষ দেশ সঊদী আরব : ৩৩ শতাংশ খাবারই নষ্ট হয়
তিন ভাষায় পুরো কুরআন মুখস্থ করেছে মিসরের ৮ বছরের অন্ধ বালক আম্মার!
২০১৭ সালে বিশ্বের শীর্ষ ১০টি সামরিক শক্তিধর দেশের মধ্যে ৮ নম্বরে তুরস্ক
ইসলাম ধর্ম গ্রহণ করলেন জার্মান এমপি ক্লাউন
মুসলিম জাহান
সঊদী প্রিন্সের মৃত্যুদন্ড কার্যকর
আরও
আরও
.