খেজুর মুসলমানদের কাছে অতি প্রিয় ও পবিত্র একটি ফল। রামাযান মাস আসলে এর ব্যাপক চাহিদা দেখা যায়। অনুকূল আবহাওয়ার কারণে সঊদী আরবসহ মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশে প্রচুর খেজুর উৎপাদন হয়। তবে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগানটির অবস্থান সঊদী আরবের আল-কাসীম শহরে। বাগানটির মালিক ছালেহ বিন আব্দুল আযীয রাজেহী। প্রায় দুই লাখ গাছ আছে বাগানটিতে। চল্লিশ প্রকারের খেজুর উৎপাদিত হয় সেখানে।

বিস্ময়কর ব্যাপার হ’ল, এই বাগানের পুরো উৎপাদনই আল্লাহর রাস্তায় ওয়াক্ফ করে দিয়েছেন আবদুল আযীয রাজেহী। রামাযান মাসে পবিত্র মক্কা ও মদীনায় আগত ছায়েমদের ইফতারীর জন্য এই বাগান থেকেই খেজুর সরবরাহ করা হয়। বিশ্বের সবচেয়ে বড় ‘ওয়াকফ সম্পত্তি’ হিসাবেও এই বাগানকে বিবেচনা করা হয়।






মুসলিম জাহান
তালেবানদের প্রশংসায় মার্কিন সেনা কর্মকর্তা
মিসরীয় পার্লামেন্টে আসছে নেকাব নিষিদ্ধের বিল
মুসলিম জাহান
পবিত্র কা‘বা ও মসজিদে নববীতে ছবি তোলার উপর নিষেধাজ্ঞা আরোপ
আফগানিস্তানে মাদকসেবীদের যেখানে পাচ্ছে সেখানেই আটক করছে তালেবান
২০৩০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা বার্ষিক ৩ কোটি (মাসজিদুল হারামে গত এক বছরে ২ কোটি হজ্জ-ওমরাহ পালনকারীদের সেবা প্রদান)
মুসলিম জাহান
বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল তৈরী হচ্ছে দুবাইয়ে
ইস্রাঈলের কড়া সমালোচনায় সঊদী আরব
হজ্জের স্বপ্ন পূরণ হ’ল নওমুসলিম খৃষ্টান যাজকের
ভ্যাকসিন নেওয়া মাত্র ৬০ হাযার সঊদী নিয়েই অনুষ্ঠিত হচ্ছে এবারের হজ্জ
আরও
আরও
.