নওদাপাড়া, রাজশাহী, ২৮শে নভেম্বর, শনিবার : অদ্য সকাল ১০-টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ইয়াতীমদের জন্য পৃথক ৬ তলা বিশিষ্ট আবাসিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। মুহতারাম আমীরে জামা‘আত ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর প্রতিষ্ঠাতা প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব ইয়াতীম ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উক্ত প্রকল্পে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা সম্পাদক ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর সহ-সভাপতি অধ্যাপক আব্দুল লতীফ, দফতর সম্পাদক ও পথের আলো ফাউন্ডেশন ইয়াতীম প্রকল্পের পরিচালক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ফাউন্ডেশনের সেক্রেটারী ও ইয়াতীম ভবন নির্মাণ প্রকল্পের আহবায়ক শামসুল আলম, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি ডঃ আহমাদ আব্দুল্ল­াহ ছাকিব, আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর প্রিন্সিপাল মাওলানা আব্দুল খালেক সালাফী, ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, ইয়াতীম বিভাগের তত্ত্বাবধায়ক নাজীদুল্লাহ, আবাসিক শিক্ষক আব্দুল্লাহিল কাফী এবং রাজশাহী সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ শাহাদত আলী শাহু প্রমুখ।






আবু তাহের মৃত্যু সংবাদ
তাবলীগী সভা
ছিরাতে মুস্তাক্বীমের অনুসারী হৌন! (যেলা সম্মেলন : রাজশাহী-পূর্ব) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড (শিক্ষক প্রশিক্ষণ ২০২০)
যেলা সম্মেলন, নারায়ণগঞ্জ (হাবলুল্লাহকে অাঁকড়ে ধরুন!) - -আমীরে জামা‘আত
যেলা সম্মেলন : ব্রাহ্মণবাড়িয়া; প্রশিক্ষণ
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সংগঠন সংবাদ
প্রখ্যাত মুহাদ্দিছ শায়খ মুহাম্মাদ বিন আলী বিন আদম আল-আছয়ূবী-এর মৃত্যু
১৮ই ডিসেম্বর’২১-য়ে অনুষ্ঠিত রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা সম্মেলনের অবশিষ্ট রিপোর্ট
বিভাগীয় প্রশিক্ষণ (আল-‘আওন)
যেলা কর্মপরিষদ প্রশিক্ষণ (১ম পর্ব)
আরও
আরও
.