(পূর্ব প্রকাশিতের পর)
৬৬. ২০শে রামাযান ২১শে মার্চ শুক্রবার পাবনা : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন খয়েরসুতী আহলেহাদীছ জামে মসজিদে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সোহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন এবং শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব।
৬৭. ২০শে রামাযান ২১শে মার্চ রবিবার দৌলতপুর, কুষ্টিয়া-পশ্চিম : অদ্য বেলা ১১-টায় যেলার দৌলতপুর থানাধীন কিশোরীনগর আহলেহাদীছ জামে মসজিদে এক প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মানছূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার ও কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ তরীকুয্যামান।
৬৮. ২০শে রামাযান ২১শে মার্চ শুক্রবার ফেনী : অদ্য বাদ জুম‘আ যেলা শহরের জমিদার ভবনস্থ দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সে এক প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি সৈয়দ মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রঊফ।
৬৯. ২০শে রামাযান ২১শে মার্চ শুক্রবার পটুয়াখালী : অদ্য বাদ জুম‘আ যেলা শহরের আস-সুন্নাহ মাদ্রাসা কমপ্লেক্স মসজিদে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ইঞ্জিনিয়ার মুনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ রাক্বীবুল ইসলাম।
৭০. ২১শে রামাযান ২২শে মার্চ শনিবার বাগাতিপাড়া, নাটোর : অদ্য বাদ আছর যেলার বাগাতিপাড়া থানাধীন বাঁশবাড়িয়া কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার সভাপতি জনাব আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।
৭১. ২১শে রামাযান ২২শে মার্চ শনিবার দক্ষিণ-বাপ্তা, ভোলা : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন দক্ষিণ-বাপ্তা আহলেহাদীছ জামে মসজিদে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, কেন্দ্রীয় দাঈ রাক্বীবুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক আরাফাত যামান।
৭২. ২১শে রামাযান ২২শে মার্চ শনিবার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ : অদ্য বাদ আছর যেলার রূপগঞ্জ থানাধীন কাদীরারটেক আহলেহাদীছ জামে মসজিদে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি শামসুদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ইহসান ইলাহী যহীর।
৭৩. ২২শে রামাযান ২৩শে মার্চ রবিবার সখিপুর, শরীয়তপুর : অদ্য বাদ আছর যেলার সখিপুর থানাধীন সখিপুর সরকারবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল ক্বাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক আরাফাত যামান ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ রাক্বীবুল ইসলাম।
৭৪. ২৮শে রামাযান ২৯শে মার্চ শনিবার রহনপুর, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ : অদ্য বাদ যোহর যেলার গোমস্তাপুর উপযেলাধীন রহনপুর বাগদুয়ারপাড়া ২নং মেডিকেল গেইট আহলেহাদীছ জামে মসজিদে এক প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ ও ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ রবীউল ইসলাম।