পাবনা ২রা জুলাই বৃহস্পতিবার : অদ্য সকাল সোয়া ১০-টায় মুহতারাম আমীরে জামা‘আত যরূরী সফরে পাবনা গমন করেন। সফরের পূর্ণ বিবরণ নিম্নরূপ :

‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর সাবেক কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ও বর্তমান পাবনা যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা জনাব রবীউল ইসলাম (৭৭)-এর স্ত্রী বিয়োগের খবর পেয়ে মুহতারাম আমীরে জামা‘আত সফরসঙ্গী অফিস সহকারী মুফাক্ষার হোসাইনকে সাথে নিয়ে পাবনা শালগাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। সেখানে তিনি বেলা ২-টায় অনুষ্ঠিত জানাযার ছালাতে অংশগ্রহণ করেন। জানাযায় পাবনা শহরের সর্বস্তরের মুছল্লী ছাড়াও ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র আশপাশের শাখাসমূহ এবং চাটমোহর, আতাইকুলা, ঈশ্বরদী প্রভৃতি এলাকা থেকে বহু কর্মী জানাযায় যোগদান করেন। অতঃপর দাফন কার্য শেষে তিনি পাবনা সদর উপযেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ রেযাউল করীমের বাসায় গমন করেন। সেখান থেকে শহরের ‘মুজাহিদ ক্লাব’ সংলগ্ন শিবরামপুর আহলেহাদীছ জামে মসজিদে আছরের ছালাত আদায় করেন। সেখানে সমবেত মুছল্লীদের উদ্দেশ্যে প্রথমে জনাব রবীউল ইসলাম নাতিদীর্ঘ বক্তব্য রাখেন। অতঃপর মুহতারাম আমীরে জামা‘আত তাঁর ভাষণ পেশ করেন।

পাবনা যেলা জমঈয়তে আহলেহাদীছের সাবেক সভাপতি মরহূম আফযাল হোসায়েন (খোকা, মৃ. ১১/২/১৯৮৬)-এর পুত্রগণ ও ছোট ভাই জনাব আনোয়ারুল ইসলাম কামাল-এর আমন্ত্রণে সাড়া দিয়ে মুহতারাম আমীরে জামা‘আত সেখানে গমন করেন।






মৃত্যু সংবাদ
মাদ্রাসা উদ্বোধন
হজ্জব্রত পালনের উদ্দেশ্যে মুহতারাম আমীরে জামা‘আতের সঊদী আরব গমন
সিরাজগঞ্জের পুলিশ সুপারের সাথে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদকের মতবিনিময়
মহিলা দায়িত্বশীল প্রশিক্ষণ ও সুধী সমাবেশ
প্রশিক্ষণ
মাসিক ইজতেমা ও তা‘লীমী বৈঠক (নন্দলালপুর, কুমারখালী, কুষ্টিয়া, সৈয়দপুর, নীলফামারী, কলমাকান্দা, নেত্রকোনা )
মুহতারাম আমীরে জামা‘আতের ডান হাঁটুর (নী রিপ্লেসমেণ্ট) সার্জারী সম্পন্ন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
৩৫তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৫ সম্পন্ন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সংগঠন সংবাদ
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
কেন্দ্রীয় দাঈর সফর
আরও
আরও
.