গোবিন্দপাড়া, বাগমারা, রাজশাহী ২৬শে নভেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার বাগমারা থানাধীন গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র শাখা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক মুঈনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা আফযাল হোসাইন ও রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র মসজিদ শাখা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ মাসঊদ। উল্লেখ্য, এর পূর্বে বাদ যোহর একই গ্রামে জনাব হাবীবুর রহমানের বাড়ীতে মহিলা বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মেহমান সেখানে বক্তব্য পেশ করেন।






ইসলামী সম্মেলন
যে কোন মূল্যে আল্লাহর নৈকট্য হাছিল করুন! (যেলা সম্মেলন : নওগাঁ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
মাসিক ইজতেমা
জীবন থাকা পর্যন্ত সাহসিকতার সাথে কাজ করুন! (যেলা সম্মেলন : বাগেরহাট ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
‘আহলেহাদীছ আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম-এর মৃত্যু
আন্দোলন (যেলা সম্মেলন \ মেহেরপুর) (তাওহীদকে মযবুত রাখুন) - -আমীরে জামা‘আত
আল-‘আওন (কমিটি পুনর্গঠন)
শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
মারকায সংবাদ (আইসিটি বিষয়ক ইন-হাউজ শিক্ষক প্রশিক্ষণ)
কেন্দ্রীয় শিক্ষাসফর ২০২১ : বান্দরবান (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
আহলেহাদীছ পেশাজীবী ফোরাম
আরও
আরও
.