আমীরে জামা‘আতের ১ম দিনের ভাষণ : রাত সোয়া ১০-টায় মুহতারাম আমীরে জামা‘আত সূরা শূরা ১৩ আয়াতের আলোকে ইক্বামতে দ্বীন সম্পর্কে সারগর্ভ ভাষণ পেশ করেন।

২য় দিন বাদ ফজর : মূল প্যান্ডেলে ‘দরসে কুরআন’ পেশ করেন ‘আন্দোলন’ সঊদী আরব শাখার সহ-সভাপতি হাফেয মুহাম্মাদ আখতার (বিষয় : জান্নাতী বান্দার বৈশিষ্ট্য)। একই সময়ে মারকাযের পশ্চিম পার্শ্বস্থ জামে মসজিদে সূরা মুযযাম্মিল ৫ আয়াতের আলোকে ‘দরসে কুরআন’ পেশ করেন মাওলানা আমানুল্ল­াহ বিন ইসমাঈল (পাবনা) এবং পূর্ব পার্শ্বস্থ ছোট মসজিদে সূরা হাদীদ ২১-২২ আয়াতের আলোকে ‘দরসে কুরআন’ পেশ করেন মারকাযের শিক্ষক হাফেয আব্দুল মতীন (চাঁপাই নবাবগঞ্জ)।

অতঃপর ইজতেমা প্যান্ডেলে বেলা সোয়া ১১-টা পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা পেশ করেন (১) জামালপুর-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ক্বামারুয্যামান বিন আব্দুল বারী (পাঁচ প্রকার শিরক ও তার ভয়াবহতা) (২) ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার (আহলেহাদীছ আন্দোলনের কর্মীদের গুণাবলী) (৩) ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদুল্ল­াহ (যুবকদের বিপথগামিতার কারণসমূহ ও তার প্রতিকার) (৪) ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন (সমাজ সংস্কারে সার্বিক চেতনা সম্পন্ন নেতা-কর্মীদের অপরিহার্যতা)। (৫) কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা (আহলেহাদীছ আন্দোলনের পরিচয়, লক্ষ্য ও কর্মপন্থা) (৬) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম (সমাজ বিপ্লবের আবশ্যিক পূর্বশর্ত) (৭) নওদাপাড়া মারকাযের সাবেক ছাত্র মুহাম্মাদ আকমাল (সৎ সাহচর্যের উপকারিতা) (৮) নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আফযাল হোসাইন (বিশুদ্ধ আক্বীদার গুরুত্ব ও প্রয়োজনীয়তা)। (৯) মাওলানা ইকবাল কবীর (রিয়ার কুফল)। (১০) আল-‘আওনের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুদাঊদ (জনসেবায় আল-‘আওন-এর ভূমিকা)। (১১) অতঃপর শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। (১২) শুভেচ্ছা বক্তব্য পেশ করেন আব্দুল্লাহ আল-মামূন (ঢাকা)।

জুম‘আর খুৎবা : ইজতেমার মূল প্যান্ডেলে মুহতারাম আমীরে জামা‘আত সূরা আ‘রাফের ১৭২ আয়াতের আলোকে ‘মানুষের সৃষ্টি তত্ত্ব ও পুলছিরাত পার হওয়া’ বিষয়ে এবং মারকাযী জামে মসজিদে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ‘ইনফাক্ব ফী সাবীলিল্লাহ’ বিষয়ে ও মহিলা মাদ্রাসার প্যান্ডেলে মাওলানা জাহাঙ্গীর আলম ‘আদর্শ নারীর গুণাবলী’ বিষয়ে জুম‘আর খুৎবা প্রদান করেন। এ সময় তীব্র তাপদাহ থাকা সত্ত্বেও কোন প্যান্ডেলে তিল ধারণের স্থান ছিল না। প্যান্ডেলের বাইরে বিভিন্ন স্থানে বসে বিপুল সংখ্যক মুছল্ল­ী খুৎবা শ্রবণ করেন।







সীরাত সেমিনার ২০২১
মারকায সংবাদ (আইসিটি বিষয়ক ইন-হাউজ শিক্ষক প্রশিক্ষণ)
আল-‘আওন
সংগঠন সংবাদ
মৃত্যু সংবাদ
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন
জনাব মাহতাবুদ্দীন মাস্টার-এর মৃত্যু সংবাদ
মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল আযীয হানীফের মৃত্যুতে মুহতারাম আমীরে জামা‘আতের শোক বার্তা (প্রেরিত উর্দূ চিঠির বঙ্গানুবাদ)
মৃত্যু সংবাদ (মুহাম্মাদ হাবীবুর রহমান, মুহাম্মাদ যাকারিয়া মিঞা)
শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান (আমীরে জামা‘আতের স্মৃতিচারণ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাসিক ইজতেমা; মাদ্রাসা উদ্বোধন ও কেন্দ্রীয় দাঈর সফর
আল-‘আওন (কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন)
আরও
আরও
.