বাঁকাল, সাতক্ষীরা ৫ই জুন সোমবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন বাঁকাল ব্রীজ সংলগ্ন দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মাদ্রাসা সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে অত্র মাদ্রাসার ৮জন ছাত্রের কুরআন হিফয সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা সোহাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও সচিব শামসুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সম্মানিত সদস্য বদরুল আনাম ও ‘শিক্ষা বোর্ড’-এর খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিদর্শক হোসাইন আল-মাহমূদ প্রমুখ। উল্লেখ্য যে, অত্র অনুষ্ঠানের আগে কেন্দ্রীয় মেহমানদ্বয় অত্র মাদ্রাসা পরিদর্শন করেন। হিফযুল কুরআন সম্পন্নকারী ও সম্মাননা প্রাপ্ত ৮জন ছাত্র হ’ল- ১. ইমরান হোসাইন ২. তানযীম হাসান ৩. আরাফাত হোসাইন ৪. আযমীর হোসাইন ৫. আব্দুল্লাহ আল-মামূন ৬. ওমায়ের রহমান ৭. শিমুল হাসান ও ৮. আব্দুল মুন‘ইম।








যেলা সম্মেলন : ব্রাহ্মণবাড়িয়া; প্রশিক্ষণ
সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে অনুষ্ঠিত সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন সমূহ (গত সংখ্যার পর)
যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন (গত সংখ্যার পর)
(৫) মাওলানা আব্দুল্লাহ মাদানী ঝান্ডানগরীর মৃত্যু :
অগ্রসর কর্মী ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ ২০২১
হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল
আহলেহাদীছ পেশাজীবী ফোরাম
প্রশিক্ষণ (যুবসংঘ)
প্রবাসী সংবাদ (সঊদী আরবের দাম্মাম শাখা কর্তৃক ওমরাহ সফর)
কেন্দ্রীয় দাঈর সফর
হাফেয ছাত্রদের সংবর্ধনা ও বার্ষিক সম্মেলন (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
‘আন্দোলনে’র কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় প্রতিনিধি দলের সৌজন্য বৈঠক
আরও
আরও
.