জামদই, মান্দা, নওগাঁ ৪ঠা এপ্রিল মঙ্গলবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নওগাঁ যেলার মান্দা থানাধীন জামদই ও বৈলশিং এলাকার যৌথ উদ্যোগে স্থানীয় বৈদ্যপুর ফুটবল ময়দানে এলাকা সম্মেলন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার ও ছাত্র বিষয়ক সম্পাদক এহসান এলাহী যহীর। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ঢাকার মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা), যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম ও প্রচার সম্পাদক আফযাল হোসাইন প্রমুখ। সম্মেলনে ইসলামী জাগরণী পরিবেশন করেন মুহাম্মাদ এনামুল হক।

আত্রাই, নওগাঁ ১২ই এপ্রিল বুধবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ আত্রাই উপযেলার উদ্যোগে স্থানীয় মোল্লা আযাদ মেমোরিয়াল কলেজ ময়দানে উপযেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। আত্রাই উপযেলা ‘আন্দোলন’-এর আহবায়ক মুহাম্মাদ জাবেদ আলী মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আফযাল হোসাইন, দফতর সম্পাদক তোফাযযল হোসাইন, ‘যুবসংঘ’ বড় কালিকাপুর শাখার সভাপতি রশীদুল ইসলাম, আত্রাই রেলওয়ে ষ্টেশন মাষ্টার ও ‘আন্দোলন’-এর সুধী জনাব মুহাম্মাদ সাইফুল ইসলাম ও মুস্তাফীযুর রহমান প্রমুখ। সম্মেলনে ইসলামী জাগরণী পরিবেশন করেন মুহাম্মাদ এনামুল হক।







প্রখ্যাত মুহাদ্দিছ ও ধর্মতাত্ত্বিক ড. মুহাম্মাদ যিয়াউর রহমান আ‘যমী-এর মৃত্যু
প্রশিক্ষণ; মাসিক ইজতেমা; তা‘লীমী বৈঠক; কেন্দ্রীয় দাঈর সফর
সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
‘আন্দোলনে’র কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় প্রতিনিধি দলের সৌজন্য বৈঠক
কর্মী সমাবেশ
সংগঠন সংবাদ
দায়িত্বশীল প্রশিক্ষণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
যুবসংঘ (যুবসমাবেশ)
বগুড়ায় ব্যতিক্রমধর্মী দাওয়াতী সফর (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
ম্যুরালের নামে মূর্তি স্থাপন বন্ধ করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সোনামণি (সোনামণি প্রতিভা’ ৬৪তম সংখ্যার উপর প্রতিযোগিতা)
করোনায় মানবিক সহযোগিতা বিতরণ
আরও
আরও
.