প্রথমে করোনা, তার পর হান্টাভাইরাস, তারও পরে সোয়াইন ফ্লু, আর এ বার বিওবনিক প্লেগ। একের পর এক ভয়াবহ ভাইরাস আর ব্যাক্টেরিয়ার সংক্রমণে আতঙ্কিত চীনের সাধারণ মানুষ। ইতিমধ্যেই বিওবনিক প্লেগে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ফলে লকডাউন করা হয়েছে গোটা গ্রাম।

নতুন করে চীনে ছড়াতে শুরু করেছে ইঁদুর বাহিত ব্যাক্টেরিয়া ঘটিত রোগ প্লেগ। চীনের উত্তরাঞ্চলের ইন্নার মঙ্গোলিয়া এলাকায় সুজি জিনকান গ্রামে গত ৩০শে জুলাই বিওবনিক প্লেগে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের পরিবারের ৯ সদস্যকে কোয়ারান্টিনে থাকতে বলা হয়েছে। গত কয়েকদিনে ঐ পরিবারের সংস্পর্শে যারা এসেছেন, তাদেরও খোঁজ চলছে।

এর আগে জুলাই মাসের শুরুতেই পশ্চিম মঙ্গোলিয়ার খোভদ প্রদেশের বায়ান্নুরে সম্প্রতি দুই সম্ভাব্য বিওবনিক প্লেগে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছিল। ঐ দুই আক্রান্ত একই পরিবারের সদস্য। এই দুই আক্রান্তের সংস্পর্শে আশা আরও অন্তত ১৪৬ জনকে চিহ্নিত করে আইসোলেট করা হয়েছিল।

বিওবনিক প্লেগ একটি ব্যাক্টেরিয়া ঘটিত ভয়াবহ রোগ। এই রোগে আক্রান্ত হ’লে ২৪ ঘণ্টার মধ্যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিরও মৃত্যু হ’তে পারে। বিওবনিক প্লেগে শরীরে সংক্রমণ যত ছড়ায়, আক্রান্ত ব্যক্তির ত্বক তত কালো হয়ে যেতে থাকে। তাই বিওবনিক প্লেগে মৃত্যুকে ‘ব্ল্যাক ডেথ’ বলা হয়।






যুক্তরাষ্ট্রে মসজিদ ও মুসলিম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩১ শতাংশ
বিশ্বজুড়ে সর্বোচ্চে খাদ্যপণ্যের দাম
সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের বিষয়ে যা বললেন মাওলানা আহমাদুল্লাহ
ছেলের খোঁজে ৫ লাখ কিলোমিটার!
২০ বছর ভ্যান চালিয়ে জমাকৃত টাকায় হজ্জ পালন
ক্ষুধার্ত শিশুকে বুকের দুধ দিয়ে মানবিকতার নযীর সৃষ্টি করল আর্জেন্টিনার নারী পুলিশ
এক ডলার ঘুষে ৫ বছর জেল!
১০০ কি.মি. পাড়ি দিয়ে মালিকের কাছে ফিরল উট
ভারত ও মিয়ানমার থেকে আসছে ভয়ংকর মাদক (দেশে দেড় কোটি মাদকাসক্তের ৮০ ভাগের বয়স ১৮ থেকে ৩৫ বছর)
যুক্তরাজ্যের ২৫ শতাংশ মানুষ এক বেলা কম খাচ্ছে
অনুশোচনায় ভুগছে ইস্রাঈলী সেনারা
প্রধানমন্ত্রীর ‘কওমী জননী’ উপাধি লাভ
আরও
আরও
.