চীনের প্রত্যন্ত পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে মুসলিমদের আটক কেন্দ্রে রেখে দেওয়ার গোপন প্রক্রিয়া সম্পর্কে নযীরবিহীন তথ্য সামনে এসেছে। সম্প্রতি চীন সরকারের কম্পিউটার হ্যাক করে সংগ্রহ করা বিপুল পরিমাণ তথ্য বিবিসির হাতে এসেছে। তাতে দেখা গেছে, দেশটির সংখ্যালঘু উইঘুর এবং তুর্কী সম্প্রদায়ের মুসলমানদের মধ্যে ইসলামী ধর্মবিশ্বাসের কোন চিহ্ন দেখা গেলে তাদের দীর্ঘ কারাদন্ড দেওয়া হয়েছে। ঐ এলাকার পুলিশের কম্পিউটার সার্ভার হ্যাক করে সংগ্রহ করা বিশাল এই তথ্যভান্ডারে রয়েছে, জিনজিয়াং-এর চূড়ান্ত গোপনীয়তায় ঢাকা পদ্ধতির একেবারে কেন্দ্রে থাকা হাযার হাযার ফটোগ্রাফ এবং আটক কেন্দ্র থেকে পালানোর চেষ্টা করলেই গুলি করে হত্যার নীতি বিষয়ক নানা সাক্ষ্য-প্রমাণ। এমনকি এসব তথ্য আদান-প্রদানের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত আছেন স্বয়ং চীনা প্রেসিডন্ট শি জিনপিংও। ফাঁস হওয়া কিছু কিছু ছবিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে, বন্দীদের মাথায় কালো হুড এবং শরীরে শিকল বেঁধে নতি স্বীকারে বাধ্য করার কৌশল প্রয়োগ করতে। এ বছরের গোড়ার দিকে এসব তথ্য হাতে আসলেও গত কয়েক মাস ধরে এসব নথ্যির সত্যতা যাচাই ও অনুসন্ধানের পর সম্প্রতি তা প্রকাশ করা হয়।

[ধিক এই কুখ্যাত চীনা নীতির। এর বিরুদ্ধে মুসলিম বিশ্ব জেগে উঠুক এটাই আমাদের কাম্য (স.স.)]






জয়ললিতার মৃত্যু : অতঃপর শোকে ৪৭০ জনের মৃত্যু!
সোনার মেডেল সহ ১০ লাখ টাকার চেক দিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায়
সুনামগঞ্জে চিকসা গ্রামে সামাজিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা
মরুভূমির বিস্তার রোধে সরকারীভাবে ৬৬০০ কোটি গাছ লাগিয়েছে চীন
২০১৮ সালে রেমিটেন্স সোয়া লাখ কোটি টাকা
মুসলিমরাই বিশ্বব্যাপী ৮০ শতাংশ সন্ত্রাসী হামলার শিকার - -সেন্ট মার্ক
মেডিকেলে চান্স পেল ৫ মাস বয়সে পিতৃহারা দরিদ্র পরিবারের জমজ তিন ভাই
ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ শহর মেক্সিকো
মৌলভীবাজারে বিস্ময় জাগানো এক গাছে ‘পঞ্চব্রীহি’ ধান
খরচ কম হওয়ায় সরকারী মাধ্যমের হাজীদের প্রায় ৯ কোটি টাকা ফেরত দেয়া হবে!
শুক্রাণু কমছে, প্রজনন সঙ্কটে পড়তে পারে মানুষ!
স্বদেশ-বিদেশ
আরও
আরও
.