চীনে গত ১১ই জানুয়ারী পর্যন্ত প্রায় ৯০ কোটি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পেকিং বিশ্ববিদ্যালয়। বেইজিংয়ের বিশ্ববিদ্যালয়টি গবেষণার ভিত্তিতে এ তথ্য জানিয়েছে। অন্যদিকে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের চিকিৎসাবিষয়ক বিভাগের পরিচালক জিয়াও ইয়াহুই বলেন, গত এক মাসের কিছু অধিক সময়ে করোনা আক্রান্ত হয়ে প্রায় ৬০ হাযার মানুষ মারা গেছে। চীনের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিসিডি)-এর নথি সূত্রে জানা গেছে, শুধু ১ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে ২৪ কোটি ৮০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। একই সংস্থার সাবেক নির্বাহী পরিচালক ফেং জিঝানের মতে, চীনে বর্তমান আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ কোটিরও অধিক, যা চীনের জনসংখ্যার প্রায় ৬০ ভাগ।

চীনে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। তবে ঠিক কী পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, তা নিয়ে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। কারণ করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রকাশ করা বন্ধ করে দিয়েছে চীন। তবে বিভিন্ন মাধ্যমে যে সংখ্যা পাওয়া যাচ্ছে তা খুবই উদ্বেগজনক।

সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে চীনে দীর্ঘ দিন ধরে বিভিন্ন অঞ্চলে লকডাউন কার্যকর ছিল। এর পাশাপাশি কোভিড আক্রান্তদের কোয়ারেন্টিন এবং করোনা শনাক্তে গণপরীক্ষার ব্যবস্থা ছিল। তবে লকডাউনের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের মুখে গত মাসে এসব কড়াকড়ি তুলে নেয় চীন সরকার। এরপর থেকে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।







বাংলাদেশসহ ৫ দেশে ভারত গ্রাউন্ড স্পেস স্টেশন করবে
মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দশ হাযার ম্যুরাল ও মূর্তি নির্মাণে অপচয় ৪ হাযার কোটি টাকা
দু’লাখ রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দেয়া দরকার - -মেজর জেনারেল (অব.) ফযলুর রহমান
জার্মানী ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে
জুম‘আর ছালাত না পড়লে জেল-জরিমানা মালয়েশিয়ার তরেংগানু প্রদেশে
স্বদেশ-বিদেশ
ফিলিস্তীনী বন্দীদের পলায়ন রোধে কুমিরবেষ্টিত কারাগার বানাচ্ছে ইস্রাঈল
করোনায় মৃত ব্যক্তি থেকে করোনা ছড়ায় না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
স্বদেশ-বিদেশ
সুনামগঞ্জে চিকসা গ্রামে সামাজিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা
মুসলিমরাই বিশ্বব্যাপী ৮০ শতাংশ সন্ত্রাসী হামলার শিকার - -সেন্ট মার্ক
বাংলাদেশে প্রথম টেস্টটিউব পদ্ধতিতে দু’টি বকনা বাছুরের জন্ম
আরও
আরও
.