ফিলিস্তীনের প্রতিরোধ আন্দোলন ‘হামাস’ এবং প্রেসিডেন্ট মাহমূদ আববাসের নেতৃত্বাধীন ‘ফাতাহ’ আন্দোলন ইহুদীবাদী ইস্রাঈলের ভূমি দখল পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। গত ২রা জুলাই ফিলিস্তীনের কার্যত রাজধানী রামাল্লাহ শহরে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দু’দল এই প্রতিশ্রুতি ব্যক্ত করে। ফাতাহ আন্দোলনের মহাসচিব জিবরীল রাজুব বলেন, ‘আমরা শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ যে, ইহুদীবাদী ইস্রাঈলের পক্ষ থেকে আসা এই চ্যালেঞ্জকে হামাসের সঙ্গে মিলেমিশে মোকাবেলা করবো।’ তিনি আরো বলেন, ইস্রাঈলের এই ভূমিদখল পরিকল্পনা রুখে দিতে জাতীয় ঐক্য ধরে রাখার জন্য সবধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেব। রাজুব বলেন, ‘আজকে আমরা ঐক্যবদ্ধ কণ্ঠে কথা বলতে চাই এবং এ সিদ্ধান্ত আমাদের প্রেসিডেন্ট মাহমূদ আববাস অনুমোদন করেছেন।’ ভিডিও কনফারেন্সে অংশ নেয়া হামাসের নেতা ছালেহ আল-আরুরী বলেন, এই ভিডিও কনফারেন্স একটি সুযোগ এবং ইস্রাঈল যে বিপজ্জনক পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে এখন থেকে ফিলিস্তীনী জনগণের স্বার্থে কাজ করার কৌশলগত পথ তৈরী হবে।






তালেবানদের প্রশংসায় পঞ্চমুখ আফগান ফেরত ভারতীয় শিক্ষক
মারা গেলেন কম্পিউটারে আরবী ভাষা অন্তর্ভুক্তকারী শায়েখ মুহাম্মাদ আশ-শারিখ
মুসলিম জাহান
অবরুদ্ধ গাযায় আত্মহত্যার প্রবণতা বাড়ছে
বৃষ্টির জন্য কৃত্রিম পাহাড় নির্মাণ করবে আমিরাত
সার্ব সেনাদের ধ্বংস করা মসজিদ আবার চালু হচ্ছে
শিশু ধর্ষক ও হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসির আহবান জানিয়ে প্রস্তাব পাস করেছে পাকিস্তানের পার্লামেন্ট
মুসলিম ঐতিহ্যের দেশ আজারবাইজান
মহাকাশে যেভাবে ছালাত আদায় করেছেন বিভিন্ন দেশের ১১ মুসলিম নভোচারী!
সরকারী চাকরী থেকে আত্মীয়-স্বজনদের বাদ দিতে তালেবান সরকারের নির্দেশ
ইহূদীদের জন্য হিব্রু ভাষায় কুরআনের অনুবাদ করছে মিসর সরকার
মুসলিম জাহান
আরও
আরও
.