আরবী ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করে বিল পাশ করেছে   পাকিস্তানের জাতীয় সংসদ। রাজধানী ইসলামাবাদের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বাধ্যতামূলক আরবী ভাষা শিক্ষা দিতে হবে। আগামী ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তা বাস্তবায়ন করবে। গত ১লা ফেব্রুয়ারী সংসদের এক অধিবেশনে ‘আরবী ভাষা বিল ২০২০’ পেশ করেন পাকিস্তান মুসলিম লীগের সিনেট সদস্য জাভেদ আববাসী। বিলটি সর্বসম্মতিতে পাশ হয়। তবে বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির নেতা রেযা রববানী এর বিরোধিতা করেন। তিনি এটিকে পাকিস্তানের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির পরিপন্থী বলে অভিহিত করেন।

সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইসলামাবাদের স্কুলগুলোতে প্রাথমিক আরবী শিক্ষা দেওয়া হবে। এরপর ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আরবী ব্যাকরণ পড়ানো হবে। অধিবেশনে সিনেট সদস্য আববাসী বলেন, আরবী ভাষা বিশ্বের প্রায় ২৫ টি দেশের অফিসিয়াল ভাষা। তাছাড়া আরবী ভাষা বিশ্বের সর্বাধিক প্রচলিত পাঁচটি ভাষার অন্যতম। একজন মুসলিমের ধর্মীয় ভাষা এটি। পবিত্র কুরআন তেলাওয়াত ও প্রাত্যহিক ছালাতে আরবীতে দো‘আ ও আয়াত পাঠ করা হয়।






মালদ্বীপের সাবেক ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল মজীদ আব্দুল বারীর মৃত্যু
শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবু আহমাদ
ইসলাম গ্রহণের আনন্দে ফরাসী তরুণীর অঝোর কান্না
মালেয়শিয়ায় দুর্নীতির ভয়াবহ বিস্তারে হতাশ মাহাথির
মারাত্মক ক্ষতিকারক পঙ্গপালকে যেভাবে উপকারে লাগাচ্ছে পাকিস্তান
জাতিসংঘে মুসলিম দেশ সমূহের জন্য ভেটো ক্ষমতার দাবী জানালেন এরদোগান
৫ বছরের অন্ধ শিশু রেডিও শুনে পুরো কুরআন মুখস্থ করল
মুসলিম জাহান
মালয়েশিয়ার রাজনীতিবিদ ও সরকারী কর্মকর্তাদের ফুল ও খাবার ছাড়া অন্য উপহার নেওয়া নিষিদ্ধ
বুর্জ খলীফায় ৩ সময়ে ইফতার
ইয়ামনে চলতি বছর দুর্ভিক্ষে মারা গেছে ৪০ হাযার শিশু
এবার তিউনিসিয়ায় হিজাব নিষিদ্ধ!
আরও
আরও
.