বিশ্বব্যাপী উগ্রপন্থী ও ইসলামিক স্টেট (আইএস)-এর উত্থানে ইসরায়েলকে দায়ী করেছেন ব্রিটিশ এমপি ব্যারোনেস টঙ্গ। ইসরায়েল কর্তৃক ফিলিস্তীনী শিশুদের গুলী করে হত্যার বিষয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমি মহৎ লর্ডদের বলতে চাই, যেভাবে ইসরায়েল ফিলিস্তীনী শিশুদের গুলী করে হত্যা করছে, তাতে একটি চরমপন্থী প্রজন্ম তৈরী হচ্ছে। এটা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর। চরমপন্থী এ প্রজন্ম ইসরায়েল ও তার সমর্থক দেশগুলোর বিরুদ্ধে হামলাকে জায়েয করতে এ ঘটনাকে ব্যবহার করবে। টঙ্গ আরও বলেন, যেভাবে ফিলিস্তীনীদের সঙ্গে ইসরায়েল আচরণ করছে তার কারণেই প্রধানতঃ উগ্রপন্থা ও আইএসের জন্ম হয়েছে।  

এর আগে বক্তব্যে তিনি ফিলিস্তীনী কর্তৃপক্ষ দ্বারা ইসরায়েলের সেনাবাহিনীর দিকে শিশুদের ইট-পাটকেল ছুড়ে মারার নির্দেশের বিষয়টি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ফিলিস্তীনী শিশুরা তাদের চারপাশে প্রতিনিয়ত নৃশংসতা, বিভিন্ন চেক পয়েন্টে তাদের পিতা-মাতাকে নিগৃহীত হ’তে দেখে। সেটেলারদের দ্বারা নিয়মিতই সহিংসতা, ক্ষেতের ফসল, ঘর ও পানির সরবরাহ ব্যবস্থা ধ্বংস হ’তে দেখছে তারা। এর সঙ্গে বসতি উচ্ছেদে মানুষ গৃহহারা হচ্ছে, স্কুল বন্ধ হচ্ছে, খেলার মাঠ ও খোলা জায়গা বন্ধ হচ্ছে। তাই উক্ত শিশুদের বলে দেওয়ার প্রয়োজন পড়ে না যে, উক্ত পরিস্থিতির মধ্যে তাদের প্রতিক্রিয়া কি হবে।






বাংলাদেশে গণপরিবহনে চলাচলের সময় ৮৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার
৭৬ হাফেযের ‘রত্নগর্ভা’ গ্রাম ঝাউগড়া
সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ৬৫ শিশু-কিশোরসহ শতাধিক আসামীকে ছালাত আদায়, মাদক থেকে বিরত থাকা প্রভৃতি শর্তে মুক্তি দিলেন বিচারক
বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যের কি সমাধান হ’ল!
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হ’লেন ডোনাল্ড ট্রাম্প
স্বদেশ-বিদেশ
বিশিষ্ট শিল্পপতি লতিফুর রহমানের মৃত্যু
শ্রীনগর হাইকোর্টের ঐতিহাসিক রায় : কাশ্মীর ভারতের অংশ নয়
বিরল জিনগত রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি : ওষুধের দাম ২২ কোটি টাকা
ভারতে মুসলমানদের সংখ্যা ক্রমবর্ধমান
আবহাওয়ার ঝুঁকিতে দেশের প্রায় দুই কোটি শিশু
২০২১ সালের মধ্যে ভারত থেকে সকল মুসলিম ও খ্রিস্টান ধর্মালম্বী সম্পূর্ণ মুছে যাবে!
আরও
আরও
.