গোখাদ্য চুইন্না থেকে মাদারীপুরের শিবচরের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় তৈরী হচ্ছে সুস্বাদু গুড়। ব্যতিক্রমী স্বাদের এই গুড় কিনতে আশপাশের বিভিন্ন উপযেলা থেকে মানুষ পদ্মার চরাঞ্চলের বাড়িগুলিতে প্রতিদিনই আসছে। আর এই গুড় তৈরী করে অনেকেই বাড়তি আয় করে পরিবারের চাহিদা মেটাচ্ছে।

জানা যায়, উপযেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ মাঠ থেকে গোখাদ্য চুইন্না কেটে বাড়ি আনছে। তারপর সেই চুইন্না থেকে পাতা কেটে গরুকে খাওয়াচ্ছে। আর চুইন্না গাছটি ভালভাবে ধুয়ে পরিষ্কার করে চরজানাজাত ইউনিয়নের হাওলাদারকান্দি গ্রামের ইব্রাহীমের বাড়িতে নিয়ে যাচ্ছে। ইব্রাহীম স্যালো মেশিনের তৈরী এক ধরনের মেশিনে চুইন্না ভেঙ্গে তা থেকে রস বের করে দিচ্ছে। স্থানীয়রা বাড়িতে বসে সেই রস চুলায় জ্বালিয়ে তা থেকে তৈরী করছে সুস্বাদু গুড়। যা কিনতে মাদারীপুর, শরীয়তপুর, ভাঙ্গাসহ আশপাশের বিভিন্ন উপযেলা থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছেন। ৪শ’ থেকে ৫শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেদারসে। গোখাদ্য চুইন্না থেকে তৈরী এই সুস্বাদু গুড় বিক্রি করে স্থানীয়রা বাড়তি আয় করছে।

স্থানীয়দের বক্তব্য, আমরা প্রথমে শখের বসে চুইন্না ধুয়ে শিল পাটায় বেটে রস তৈরী করে তারপর গুড় তৈরী করতাম। দেখতাম গুড় খুবই সুস্বাদু হচ্ছে। পরে ইব্রাহীমের কাছে চুইন্না ভাঙ্গিয়ে গুড় তৈরী করে ৪শ’ থেকে ৫শ’ টাকা কেজি দরে বিক্রি করি। কারণ অন্যান্য গুড়ের চেয়ে এই গুড় খেতে অনেক সুস্বাদু।






ইউরোপে মদ্যপানে বছরে ৮ লাখ মানুষের মৃত্যু!
বিরল জিনগত রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি : ওষুধের দাম ২২ কোটি টাকা
অবশেষে ছিটমহল বিলুপ্ত হল
স্বদেশ-বিদেশ
১২০ কোটি টাকা ব্যয়ে মসজিদ নির্মিত হ’ল সিঙ্গাপুরে
চোখে মাইক্রো চিপ বসিয়ে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন দৃষ্টিহীনেরা
ভৈরবে গরীবদের জন্য মেহমানখানা
রোহিঙ্গারা বাঙালী, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হ’তে হবে - -মিয়ানমার সেনাপ্রধান
মুসলমানদের জন্য জীবন দিব, তবু মাথা নত করব না : মমতা বন্দ্যোপাধ্যায়
ইস্রাঈলের সহায়তায় বিপজ্জনক হামলার পরিকল্পনা ভারতের - -দৈনিক ডন, করাচী
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতারণার আশ্রয় নেয়া হয়
ফারাক্কা বাঁধ তুলে দেওয়ার দাবী বিহারের মুখ্যমন্ত্রীর
আরও
আরও
.