নওদাপাড়া, রাজশাহী ২৫শে জুলাই সোমবার : অদ্য দুপুর ৩-টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স-এর পূর্ব পার্শ্বস্থ ভবনের ৩য় তলার হল রুমে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী সদর সাংগঠনিক যেলার উদ্যোগে এক লেখক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজমালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস-প্রিন্সিপ্যাল ও হাদীছ ফাউন্ডেশন-এর গবেষণা সহকারী ড. নূরুল ইসলাম, হাদীছ ফাউন্ডেশন গবেষণা বিভাগের পরিচালক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, সহ-পরিচালক রবীউল ইসলাম ও ‘আল-আওনে’র প্রচার সম্পাদক রাক্বীবুল ইসলাম প্রমুখ। মেহমানগণ প্রবন্ধ, কবিতা, গল্প, অনুবাদ সাহিত্য ও শিশু সাহিত্য রচনার কলা-কৌশল এবং ভাল লেখক হওয়ার উপায় ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মারকায এলাকা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক নাজমুন নাঈম। উল্লেখ্য, প্রশিক্ষণে অর্ধ শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।






যেলা সম্মেলন : ঝিনাইদহ (সর্বাবস্থায় আল্লাহভীতি বজায় রাখুন!)
এরশাদ আর নেই
আহলেহাদীছ মহিলা সংস্থা
মারকায সংবাদ (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী)
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আহলেহাদীছ মহিলাসংস্থা
মৃত্যু সংবাদ
আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করুন! (কর্মী সম্মেলন ২০২৩-২৫) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
আল-‘আওন
আন্দোলন-এর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালক
হক-এর পথে দৃঢ়চিত্ত থেকে সৎকাজে প্রতিযোগিতা করুন! (যেলা সম্মেলন : ঢাকা ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.