২৩শে মে শুক্রবার, ঢাকা : অদ্য বাদ আছর ঢাকার বেরাইদ পূর্বপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, বেরাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহফূযুর রহমান, আল-‘আওনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। আলোচনা সভা শেষে আমীরে জামা‘আত ঢাকা-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ও অত্র মসজিদের মুতাওয়াল্লী জনাব মোশাররফ হোসাইনের বাসায় গমন করেন এবং তার পরিবারের খোঁজ-খবর নেন ও তাদেরকে সান্তনা দেন। অতঃপর তিনি তার কবর যিয়ারত করেন। উল্লেখ্য, গত ৭ই মে বুধবার বিকাল সাড়ে ৩-টায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

অতঃপর তিনি সফরসঙ্গীদের নিয়ে বাদ মাগরিব আফতাবনগর প্রজেক্ট সংলগ্ন আঙ্গারজোড়া আহলেহাদীছ জামে মসজিদে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় যোগদানের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘আস-সুন্নাহ স্কীল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ পরিদর্শন করেন। যেখানে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বিভিন্ন বেকার বা অর্থনৈতিকভাবে অসচ্ছল ব্যক্তিদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হয়। অতঃপর বাদ মাগরিব আঙ্গারজোড়া আহলেহাদীছ জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বক্তব্য পেশ করেন। ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক ইয়াসীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও অন্যান্যগণ।







নির্যাতিত রোহিঙ্গা ভাই-বোনদের মাঝে ত্রাণ বিতরণ
যে কোন মূল্যে আল্লাহর নৈকট্য হাছিল করুন! (যেলা সম্মেলন : নওগাঁ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
যেলা সম্মেলন \ খুলনা (আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করুন!) (স্রেফ আখেরাতের লক্ষ্যে আহলেহাদীছ আন্দোলনে ব্রতী হউন!) - -আমীরে জামা‘আত
যেলা সম্মেলন : জয়পুরহাট (জীবনের উদ্দেশ্য পূরণে ব্রতী হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
সুধী সমাবেশ (ছহীহ তরীকায় জুম‘আর খুৎবা ও ছালাত শুরু)
আহমাদ আব্দুল্লাহ ছাকিবের এম.এস (হাদীছ) ডিগ্রি অর্জন
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদরাসায় ইয়াতীম ভবনের নির্মাণকাজ শুরু
মাসিক ইজতেমা
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিলের অবশিষ্ট রিপোর্ট
যেলা সম্মেলন \ নওগাঁ (কুরআন ও সুন্নাহর নিরপেক্ষ অনুসারী হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
কেন্দ্রীয় দাঈর সফর
আরও
আরও
.