পাকিস্তান সুপ্রিম কোর্টের শরী‘আ বেঞ্চের সাবেক বিচারপতি, দারুল উলূম করাচীর ভাইস-প্রিন্সিপাল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও গবেষক, আল্লামা ত্বকী ওছমানীর গাড়ি বহরে বন্দুকধারীদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। তিনি বলেন, মুসলমানদেরকে নেতৃত্বশূন্য করার লক্ষ্যে বিশ্বব্যাপী ইহুদী-খ্রিস্টান চক্রের গভীর ষড়যন্ত্রের এটি নগ্ন বহিঃপ্রকাশ বৈ কিছুই নয়। একের পর এক মুসলমানরা আজ আক্রান্ত হচ্ছে, অথচ সংশ্লিলষ্ট নেতৃবর্গ কার্যকর ব্যবস্থা গ্রহণে চরমভাবে ব্যর্থ হচ্ছেন। ফলে বিশ্বব্যাপী যে জিঘাংসার মনোভাব তৈরী হচ্ছে তা কখনো সুফল বয়ে আনবে না। তিনি এই হামলার ঘটনায় নিহত তাঁর দেহরক্ষীদের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি উক্ত সন্ত্রাসী হামলার ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং সেই সাথে সেদেশের শীর্ষ পর্যায়ের আলেমদের নিরাপত্তার কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পাকিস্তান সরকারের প্রতি আহবান জানান।







মসজিদে নববীতে চালু হ’ল ‘শিশু আতিথেয়তা কেন্দ্র’
নিজেরাই তেল উত্তোলন করছে তালেবান সরকার
মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ : ক্ষুব্ধ ইস্রাঈল, হতাশ যুক্তরাষ্ট্র (সঊদী আরব-ইরান সম্পর্ক পুনঃস্থাপন ও ইয়ামন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু)
সঊদী আরবে এক বছরে সাড়ে তিন লাখের অধিক ডিভোর্স
ইসরাঈলের সাথে আরব আমিরাতের শান্তি চুক্তি!
ফিলিস্তীনী রাষ্ট্রের স্বীকৃতি দিল জাতিসংঘের ১৪৬টি দেশ
বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নির্মিত হচ্ছে আলজেরিয়ায়
ইসলামাবাদের স্কুলে আরবী ভাষা শিক্ষা বাধ্যতামূলক করে সংসদে বিল পাশ
আইএস ‘মিথ্যাবাদী’ - আল-কায়েদা প্রধান
দেশভেদে ৯ থেকে ২৩ ঘণ্টা ছিয়াম পালন করছেন মুসলিমরা
বিশ্বের অন্যতম স্মার্ট স্থাপনায় পরিণত হচ্ছে মক্কার মাসজিদুল হারাম
মুসলিম জাহান
আরও
আরও
.