কক্সবাজার ১৫ই মার্চ রবিবার : অদ্য সকাল সাড়ে ৮-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কক্সবাজার যেলার উদ্যোগে নগরীর ঈদগাঁও বাসস্টেশনস্থ আনু মিয়া শিকদার ফিলিং স্টেশনের অফিস মিলনায়তনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এ্যাডভোকেট শফীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক আহমাদ আব্দুল্লাহ নাজীব, ‘আল-‘আওন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক হাফেয মুহাম্মাদ তৈয়ব জালাল, ঈদগাঁও আল-মাছিয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হেফাযাতুল্লাহ নাদভী, ভাইস প্রিন্সিপাল মাওলানা নূরুল আবছার আল-কাদেরী, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস সালাম, ঈদগাঁও বাসস্টেশন জামে মসজিদের ইমাম মাওলানা এনায়েতুল্লাহ, দরগাহ রোড তাবলীগী মারকায মসজিদের ইমাম মাওলানা মুহিউদ্দীন, সালীমা আনু নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা যমীরুদ্দীন, চকোরিয়া কোটাখালীর বিশিষ্ট আলেম হাফেয এহসানুল হক, বাসস্টেশনের আশপাশের বিভিন্ন মসজিদের খত্বীব ও ইমাম, আনুমিয়া শিকদার ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী রেযাউল করীম শিকদার, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী যয়নুল আবেদীন, মুহাম্মাদ জসীমুদ্দীন, আব্দুর রশীদ ও আমীর সুলতান প্রমুখ।

এর আগে মুহতারাম আমীরে জামা‘আত যেলা ‘আন্দোলন’-এর সভাপতির গ্রামের বাড়ী ইসলামাবাদ পাহাঁশিয়া খালীতে রাত্রি যাপন করেন। সেখানে তিনি ফজরের ছালাত আদায়ের পর মুছল্লীদের উদ্দেশ্যে সারগর্ভ নছীহত পেশ করেন।






সংগঠন সংবাদ
সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করুন! (যেলা সম্মেলন : নওগাঁ ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল-‘আওন (কমিটি পুনর্গঠন)
প্রখ্যাত মুহাদ্দিছ শায়খ মুহাম্মাদ বিন আলী বিন আদম আল-আছয়ূবী-এর মৃত্যু
প্রবাসী সংবাদ
সোনামণি
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের নিঃশর্ত অনুসরণই মানুষকে মুক্তি দিতে পারে (যেলা সম্মেলন : রংপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রবাসী সংবাদ (সঊদী আরবের দাম্মাম শাখা কর্তৃক ওমরাহ সফর)
দায়িত্বশীল প্রশিক্ষণ
ইসলামী সংবিধান হোক বিশ্ব সংবিধান! (যেলা সম্মেলন : চট্টগ্রাম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
নির্ভেজাল তাওহীদ ও ছহীহ সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করুন! (যেলা সম্মেলন ২০২৫ : কিশোরগঞ্জ)
কেন্দ্রীয় দাঈর সফর
আরও
আরও
.