আনন্দনগর, নওগাঁ ২২শে মার্চ শুক্রবার : অদ্য বাদ আছর যেলা শহরের উপকণ্ঠে আনন্দনগর আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গণে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ শহর এলাকার উদ্যোগে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার মুহাম্মাদ ফারূক ছিদ্দীক্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনমণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ রবীউল ইসলাম ও ‘আন্দোলন’-এর অফিস সহকারী আনোয়ারুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইন, প্রচার সম্পাদক মুহাম্মাদ আফযাল হোসাইন প্রমুখ।

সোনাবাড়িয়া, কলারোয়া, সাতক্ষীরা ১লা এপ্রিল সোমবার : অদ্য বাদ আছর যেলার কলারোয়া উপযেলাধীন সোনাবাড়িয়া হাইস্কুল ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সোনাবাড়িয়া এলাকার উদ্যোগে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল লতীফ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুজাহিদুর রহমান ও ঢাকা বায়তুল মা‘মূর জামে মসজিদের খতীব মাওলানা শামসুর রহমান প্রমুখ।






রোহিঙ্গা শরণার্থীদের পাশে আমীরে জামা‘আত (নির্যাতিত রোহিঙ্গাদের পক্ষে জোরালো ভূমিকা রাখুন!) - -বিশ্ববাসীর প্রতি আমীরে জামা‘আত
সীরাত সেমিনার ২০২১
১৮ই ডিসেম্বর’২১-য়ে অনুষ্ঠিত রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা সম্মেলনের অবশিষ্ট রিপোর্ট
ছহীহ হজ্জ ও ওমরাহ প্রশিক্ষণ
মাদ্রাসা প্রতিনিধি সম্মেলন ২০১৯
কেন্দ্রীয় দাঈর সফর
সুধী সমাবেশ
৩৫তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৫ সম্পন্ন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মৃত্যু সংবাদ (জনাব আবু মুহাম্মাদ আব্দুছ ছামাদ মাস্টার; মাওলানা গোলাম যিল কিবরিয়া)
যেলা সম্মেলন
ছালাতুল কুসূফ বা সূর্যগ্রহণের ছালাত আদায়
সার্বিক জীবনে তাওহীদে ইবাদত প্রতিষ্ঠা করুন! (যেলা সম্মেলন : রাজশাহী-পশ্চিম ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.