নওদাপাড়া, রাজশাহী ১৪ই ডিসেম্বর’১৬ মঙ্গলবার : অদ্য সকাল ৯-টায় মহানগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স-এর পূর্ব পার্শ্বস্থ মসজিদের দ্বিতীয় তলায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী কলেজ সাংগঠনিক যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী কলেজ ‘যুবসংঘ’-এর সভাপতি রাকীবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী, ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর, দফতর সম্পাদক মিনারুল ইসলাম, রাজশাহী কলেজের সাবেক সভাপতি ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম, রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজমাল প্রমুখ।

আদিতমারী, লালমণিরহাট ৬ই জানুয়ারী’১৭, শুক্রবার : অদ্য সকাল ১০-টায় মহিষখোচা আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ লালমণিরহাট যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুন্তাযির রহমান। দিনব্যাপী উক্ত প্রশিক্ষণে যেলার বিভিন্ন শাখা, এলাকা, উপযেলা ও যেলা দায়িত্বশীলবৃন্দ অংশগ্রহণ করেন।

রংপুর, ৭ই জানুয়ারী, শনিবার : অদ্য সকাল ১০-টায় রংপুর শহরের মুসলিমপাড়াস্থ শেখ জামালুদ্দীন জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রংপুর সাংগঠনিক যেলার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি শিহাবুদ্দীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি প্রফেসর মুহাম্মাদ হেলালুদ্দীন। অনুষ্ঠানে যেলা, উপযেলা, এলাকা ও শাখার দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।

পঞ্চগড়, ৮ই জানুয়ারী, রবিবার : অদ্য বাদ যোহর ফুলতলা  আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ শামীম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আমীনুর রহমান।

গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ১০ই জানুয়ারী, মঙ্গলবার : অদ্য বাদ যোহর গোবিন্দগঞ্জ টি.এন্ড.টি. সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ গাইবান্ধা যেলার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবষংঘে’র সভাপতি আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর।

নওদাপাড়া, রাজশাহী ১১ ও ১২ই জানুয়ারী বুধ ও বৃহস্পতিবার : অদ্য ১১ই জানুয়ারী বিকাল ৪-টায় মহানগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স-এর পূর্ব পার্শ্বস্থ মসজিদের দ্বিতীয় তলায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।






যেলা সম্মেলন : বগুড়া

ছিরাতে মুস্তাক্বীমের উপর অটল থাকুন! - -আমীরে জামা‘আত
যুবসংঘ (দাঈ প্রশিক্ষণ ২০১৯)
মৃত্যু সংবাদ
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদরাসায় ইয়াতীম ভবনের নির্মাণকাজ শুরু
মারকায সংবাদ (জঙ্গীবাদ বিরোধী কুইজ ও কবিতা রচনা প্রতিযোগিতা)
জান্নাতের মধ্যস্থলে থাকার স্বপ্ন নিয়ে এগিয়ে চলুন! (আহলেহাদীছ মনযিল : ভিত্তিপ্রস্তর স্থাপন) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মহিলা সমাবেশ (আহলেহাদীছ মহিলা সংস্থা)
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আল-‘আওন-এর ক্যাম্পিং ও ব্লাড গ্রুপিং
সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে মূর্তি স্থাপন থেকে বিরত হৌন! - -সরকারের প্রতি আমীরে জামা‘আত
প্রশিক্ষণ আহলেহাদীছ আন্দোলন
আরও
আরও
.