আন্দোলন

প্রশিক্ষণ

আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা ৩রা এপ্রিল শুক্রবার : অদ্য বিকাল ৪-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ আলমডাঙ্গা উপযেলার উদ্যোগে শ্রীনগরে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শ্রীনগর শাখা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মাওলা বক্স-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তরীকুয্যামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন এবং গাংনী উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি ডাঃ আবুল কালাম আযাদ প্রমুখ।

মোহনপুর, রাজশাহী ১৪ই এপ্রিল মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মোহনপুর উপযেলার উদ্যোগে ধুরইল ডি.এস. কামিল মাদরাসা মিলনায়তনে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুর্রুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হুসায়েন ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক জনাব এমদাদুল হক। প্রশিক্ষণে উপযেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।

মুজিবনগর, মেহেরপুর ২৪শে এপ্রিল শুক্রবার : অদ্য সকাল ৯-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গোপালনগর শাখার উদ্যোগে যেলার মুজিবনগর থানার গোপালনগর কেন্দ্রীয় জামে মসজিদে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। থানা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আযমাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তরীকুয্যামান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন প্রমুখ।

মসজিদ উদ্বোধন

দামুড়হুদা, চুয়াডাঙ্গা ১৭ই এপ্রিল শুক্রবার : অদ্য সকাল ১০-টায় চুয়াডাঙ্গা যেলার দামুড়হুদা থানাধীন শিবনগর আহলেহাদীছ জামে মসজিদ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জনাব কামালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ। উল্লেখ্য, এটাই এতদঞ্চলে প্রথম নবনির্মিত আহলেহাদীছ জামে মসজিদ।






আপোষহীন সংগ্রামী আন্দোলনের সাথী হয়ে কাজ করুন! (যেলা সম্মেলন : পাবনা ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রবাসী সংবাদ
সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪
আল-‘আওন কমিটি গঠন (পতেঙ্গা, চট্টগ্রাম)
মসজিদ উদ্বোধন
রাসূল (ছাঃ) মানবতার সর্বোত্তম আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সীরাত সেমিনার ও সীরাত কোর্স ২য় ব্যাচের পুরস্কার বিতরণী (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
কেন্দ্রীয় দাঈর সফর (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মারকায সংবাদ (বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় ক্বিরাআত প্রতিযোগিতায় মারকাযের ছাত্রের কৃতিত্ব)
সোনামণি
প্রশিক্ষণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আরও
আরও
.