দারুল ইমারত, নওদাপাড়া, রাজশাহী ৯ই জুলাই বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মজলিসে আমেলার ২০১৯-২০২১ সেশনের ৮ম নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমান করোনা পরিস্থিতির কারণে উক্ত বৈঠক জুম মিটিং এ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়। মুহতারাম আমীরে জামা‘আত  প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রে সরাসরি উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ, যুব-বিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। এছাড়া জুম মিটিং এ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম (মেহেরপুর), সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম (যশোর), অর্থ সম্পাদক বাহারুল ইসলাম (কুষ্টিয়া), প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (রাজশাহী), প্রশিক্ষণ সম্পাদক আলতাফ হোসাইন (সাতক্ষীরা), সমাজকল্যাণ সম্পাদক গোলাম মুক্তাদির (খুলনা) ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার (মেহেরপুর) প্রমুখ। রাত সাড়ে দশটা পর্যন্ত একটানা বৈঠক চলে। বৈঠকে আগামী ২৮শে আগস্ট বার্ষিক কর্মী সম্মেলন অনলাইনে অনুষ্ঠানের সিদ্ধান্তসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, এর আগে গত ১১ই জুন’২০ বৃহস্পতিবার বাদ মাগরিব ‘আন্দোলন’-এর বর্তমান সেশনের ৭ম মজলিসে আমেলা বৈঠকও একইভাবে অনুষ্ঠিত হয়।






মাস্টার মুহাম্মাদ আতিয়ার রহমান ও মুহাম্মাদ আমীরুল ইসলাম মাস্টার মৃত্যু সংবাদ
ইসকন নিষিদ্ধের দাবীতে দেশব্যাপী মানববন্ধন
হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল
বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার মূল চেতনা হ’ল ‘আল্লাহু আকবর’ (যেলা সম্মেলন : বগুড়া ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা (বানভাসী মানুষের পাশে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’)
যেলা সম্মেলন \ লালমণিরহাট
দীর্ঘ ২৫ বছর পর উদ্ধার হ’ল বগুড়াস্থ নারুলী আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্স
সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
সুধী সমাবেশ
সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে আলোচনা সভা
‘তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা’ শীর্ষক সেমিনার
মৃত্যু সংবাদ
আরও
আরও
.