‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পাবনা যেলার সাবেক সহ-সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী বিশ্বাস (৫৬) র্দীঘদিন যাবত প্যারালাইসিসে আক্রান্ত থাকাবস্থায় গত ৩০শে মে মঙ্গলবার সকাল ৭-টা ২০ মিনিটে কুলনিয়া গ্রামে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ঐ দিন বাদ আছর কুলনিয়া স্কুল মাঠে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন তার মেঝ ছেলে মুহাম্মাদ ইয়াসীন আলী। অতঃপর পাবনা সদর কবরস্থানে তাকে দফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

মুহতারাম আমীরে জামা‘আত তাঁর মৃত্যু সংবাদ পেয়ে তার মাগফেরাতের জন্য দো‘আ করেন। অতঃপর যেলা ‘আন্দোলন’-এর বর্তমান সেশনের সহ-সভাপতি মুহাম্মাদ শিরীন বিশ্বাসের সাথে মোবাইল ফোনে কথা বলেন ও মাইয়েতের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

[আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]






প্রশিক্ষণ
‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে মাসিক ইজতেমা
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ (সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২১)
সৎকর্মের প্রতিদান উত্তম ও পবিত্র জীবন (যেলা সম্মেলন : নরসিংদী ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রখ্যাত সালাফী বিদ্বান শায়খ আব্দুর রহমান আব্দুল খালেক-এর মৃত্যু
সুধী সমাবেশ : সিলেট (সবকিছু ছেড়ে অহি-র বিধান কায়েম করুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
সার্বিক জীবনে সমাজ সংস্কারে ব্রতী হও! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৪)
মারকায সংবাদ (দাখিল পরীক্ষা ২০২২-এর ফলাফল)
বানভাসী মানুষের পাশে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’
বন্যাত্রাণ বিতরণ
রামাযানে আল্লাহর পথে অধিকহারে সময় দিন! - -আমীরে জামা‘আত
আরও
আরও
.