সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একটি নতুন সামরিক জোট গঠন করেছে সঊদী আরব। এই জোটে বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়া ও আফ্রিকার ৩৪টি দেশ রয়েছে। তবে জোট থেকে সিরিয়া, ইরাক ও ইরানকে বাদ দেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সামরিক অভিযান সমন্বয় ও তাতে সহায়তা করতে সঊদী নেতৃত্বাধীন এ জোট গঠন করা হয়েছে। এ জোট হবে রিয়াদভিত্তিক। বাংলাদেশ ছাড়াও জোটের অন্যান্য সদস্য দেশগুলো হ’ল- সঊদী আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, বাহরাইন, বেনিন, তুরস্ক, চাদ, টোগো, তিউনিসিয়া, জিবুতি, সেনেগাল, সুদান, সিয়েরা লিওন, সোমালিয়া, গ্যাবন, গিনি, ফিলিস্তীন, কমোরস, কাতার, আইভরিকোস্ট, কুয়েত, লেবানন, লিবিয়া, মালদ্বীপ, মালি, মালয়েশিয়া, মিসর, মরক্কো, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া ও ইয়ামেন।

সঊদী প্রতিরক্ষা মন্ত্রী ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমান এক সংবাদ সম্মেলনে বলেন, এ জোট সন্ত্রাসবাদের পাশাপাশি ইসলামী বিশ্বের সমস্যা মোকাবেলা করবে এবং সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে অংশীদার হবে। ইন্দোনেশিয়াসহ আরো ১০টিরও বেশী মুসলিম দেশ এই জোটকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে।

[৫৬ জাতি জোটটি ওআইসির মত শক্তিহীন হবে না তো! কারণ সঊদী আরবসহ প্রায় সকল মুসলিম দেশই পরাশক্তিগুলির ইঙ্গিতে চলে (স.স.)]






নতুনভাবে জেগে উঠছে মুসলিম স্বায়ত্তশাসিত অঞ্চল বাংসামোরো
নারীদের পর্দা ও পুরুষদের দাঁড়ি রাখা বাধ্যতামূলক করল আফগানিস্তান
মসজিদে হারামে পৃথিবীর সবচেয়ে বড় ছাতা স্থাপিত হয়েছে
সঊদী-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি : হামলা হলেই যৌথ পদক্ষেপের অঙ্গীকার
মদীনায় স্বর্ণ ও তামার নতুন খনির সন্ধান
গাযায় মৃত্যুর প্রকৃত সংখ্যা ৬৪ সহস্রাধিক : ল্যানসেট
পবিত্র কা‘বা ও মসজিদে নববীতে ছবি তোলার উপর নিষেধাজ্ঞা আরোপ
কুশতেপা খাল : তালেবানের মেগা প্রজেক্টে বদলে যাচ্ছে আফগানিস্তান
আফগান নারীদের জন্য যেসব নির্দেশনা দিয়েছে তালেবান
সঊদী আরবের পরবর্তী শাসক হিসাবে পুত্র মুহাম্মাদকে যুবরাজ ঘোষণা করলেন বাদশাহ সালমান
মুসলিম জাহান
মুসলিম জাহান
আরও
আরও
.