গাযা উপত্যকায় ইহূদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইস্রাঈলের বর্বর সেনাবাহিনীর গণহত্যামূলক বোমা হামলার ফলে প্রায় ২৪ থেকে ২৫ হাযার ফিলিস্তীনী শিশু ইয়াতীম হয়ে গেছে বলে জানিয়েছে ‘ইউরো মেড মনিটর’।

ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা জুড়ে মানবাধিকার নিয়ে কাজ করা গোষ্ঠীটির প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, ইস্রাঈলী বাহিনীর বোমা হামলায় এখন পর্যন্ত ১০ হাযার ফিলিস্তীনী শিশু নিহত হয়েছে। পাশাপাশি ২৫ হাযার শিশু তাদের পিতা বা মাতা বা উভয়কেই হারিয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ৬ লাখ ৪০ হাযার ফিলিস্তীনী শিশু তাদের ঘরবাড়ি পুরোপুরি অথবা আংশিকভাবে হারিয়েছে। বর্তমানে তারা গৃহহীন অবস্থায় রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্বর ইস্রাঈলী বাহিনী ২১৭টি স্কুলে বোমা হামলা চালিয়েছে। এতে স্কুলগুলো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। যার ফলে কয়েক লক্ষ ফিলিস্তীনী শিশুর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।







মসজিদে হারামে পৃথিবীর সবচেয়ে বড় ছাতা স্থাপিত হয়েছে
মুসলিম জাহান
কারাগারে বসেই কুরআনের হাফেয হ’লেন ১৩ হাযার কারাবন্দী
দক্ষিণ সুদানে ৩০ হাযার মানুষ অনাহারে
চীনের কারাগারে উইঘুর মুসলিম নেতা কাশগরীর মৃত্যু
ইস্রাঈলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে
আফগানিস্তানকে পুরোপুরি বদলে দেওয়ায় তালেবান সরকারের প্রশংসায় ব্রিটিশ এমপি
রামাযান উপলক্ষ্যে ৯০০ পণ্যের দাম কমাল কাতার; ১০ হাযার পণ্যের মূল্য ৭৫% কমালো আরব আমিরাতের সুপারশপ মালিকেরা
হজ্জযাত্রীদের জন্য বিশ্বের প্রথম কুলিং ইহরাম আনলো সঊদী আরব
প্রখ্যাত ইতিহাসবিদ ফুয়াদ সেযগীনের মৃত্যু
ডা. যাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ আবেদন তৃতীয়বারের মত প্রত্যাখ্যান করল ইন্টারপোল
মুসলিম জাহান
আরও
আরও
.