ভারতে করোনাভাইরাসের আতঙ্কের জেরে লকডাউনের মধ্যে রবিশঙ্কর নামে এক হিন্দু ব্যক্তির মৃতদেহ সৎকার করলেন মুসলিমরা। সম্প্রতি দেশটির উত্তর প্রদেশের বুলন্দ শহরে এ ঘটনা ঘটেছে। মুসলিম অধ্যুষিত এলাকায় দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে বাস করতেন দরিদ্র রবিশঙ্কর। তার মৃত্যু হওয়ায় কীভাবে সৎকার করা হবে, কীভাবে শশ্মানে নিয়ে যাওয়া হবে তা নিয়ে বেশ চিন্তায় পড়েছিল ঐ পরিবার।

তার ছেলেরা আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও আশেপাশে অন্যদের খবর দিয়েছিলেন। কিন্তু এই দুঃসময়ে কেউই তাকে কাঁধে করে শশ্মানে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসেননি। মুসলিম যুবকরা ঘটনার খবর পেয়ে ঐ হিন্দু পরিবারের যাবতীয় সমস্যা সমাধান করার জন্য এগিয়ে আসেন। হিন্দু রীতি অনুযায়ী যাবতীয় আনুষ্ঠানিকতা করে রবিশঙ্করের ছেলেদের সঙ্গে বাসায় ফেরেন মুসলিম যুবকরা। স্থানীয় হিন্দুরা মুসলিমদের ঐ ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।







চীনে সন্তান হ’লেই বেতনসহ এক বছর ছুটি
সামাজিক মাধ্যমে ইহূদীবিরোধী পোস্ট দিলে যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রীনকার্ড বাতিল
মেয়াদোত্তীর্ণ ঔষধ ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা ও আল্টিমেটাম
বিবাহ বহির্ভূত একত্রে বসবাস নিষিদ্ধ করলেন বুরুন্ডির প্রেসিডেন্ট
চীনে ক্লোনের মাধ্যমে জন্মলাভ করা ‘সুপার কাউ’ এক লাখ লিটার দুধ দেবে!
বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন হবিগঞ্জের কানু মিয়া
নেপালে বৃদ্ধ মা-বাবার জন্য ব্যাংকে অর্থ রাখা বাধ্যতামূলক
স্বর্ণ মওজুদে শীর্ষ ১০ দেশ
কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করল সঊদী আরব সহ পাঁচটি মুসলিম দেশ
পশ্চিমবঙ্গ ভেঙ্গে পৃথক উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও গ্রেটার তিপ্রাল্যান্ড রাজ্যের দাবী
চালু হ’ল দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন
চীনে ইসলাম ধর্মবিশ্বাসের প্রমাণ পেলেই কারাদন্ড
আরও
আরও
.