দীর্ঘ ২৩ বছরের পথচলা শেষে মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী অ্যানি খান। ধর্মীয় বিধান মোতাবেক বাকী জীবন অতিবাহিত করতেই মিডিয়াকে বিদায় জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আল্লাহ যেন আমাকে আর ঐ কাজে না ফেরান। এখন থেকে ঘরে থাকব। ইবাদত করব। বেঁচে থাকলে আগামী বছর বিবাহ করব। একজন সাধারণ নারী যেভাবে সংসার করে, আমিও তাই করতে চাই। নিজের ফেসবুক লাইভে এসে তিনি বলেন, ‘প্রতিনিয়ত মৃত্যুর খবরগুলো যেভাবে শুনছি, আগে সেভাবে শোনা যেতো না, শুনলেও অন্তরে নাড়া দিত না। পিতাকে হারালাম। চোখের সামনে কাছের মানুষগুলো ছেড়ে চলে যাচ্ছে। এগুলোর কারণে আমার ধর্মীয়বোধ জাগ্রত হয়েছে। দু’মিনিট পরে আমি বাঁচবো কি-না জানি না। মৃত্যুর পর আমার হিসাব আমাকেই দিতে হবে। কিন্তু সেই অনন্তকালের জন্য আমি কি সঞ্চয় করলাম? এই আত্মোপলব্ধি থেকেই আমি মিডিয়া থেকে সরে যাচ্ছি’।

তিনি বলেন, জীবনের সময় এত স্বল্প অনুভব করছি যে, মনে হচ্ছে দিন-রাত ৪৮ ঘণ্টা হ’লে ভালো হ’ত। পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করছি, নফল ছালাত পড়ছি, কুরআন-হাদীছ পড়ছি। সবকিছু আমাকে শিখতে হচ্ছে। এসব জানতে-শিখতে কখন যে সময় চলে যাচ্ছে, নিজেও বুঝতে পারছি না।






তসলিমা নাসরিনের আপন ভাতিজা ডা. সাফায়েতের দ্বীনের পথে প্রত্যাবর্তন
আমাদের আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো
৫৮ বছরের অসুস্থ ছেলের সেবা করে চলেছেন ৯০ বছরের মা!
স্বদেশ-বিদেশ
স্পেনে ভূমিধস হ’লে আটলান্টিক জুড়ে সুনামির আশঙ্কা (ধ্বংস হয়ে যেতে পারে নিউইয়র্ক)
ঝুঁকিতে থাকা নবজাতককে সুস্থ করতে ক্যাঙারু অভিজ্ঞতা
ওযূ করার উপযোগী চমৎকার একটি বেসিন তৈরী করল বগুড়ার সজল সিরামিকস
অবসরে গেলেন স্বনামধন্য মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
এক ট্রেনেই যাওয়া যাবে সুন্দরবন
নওমুসলিম মেয়ের আচরণে মুগ্ধ হয়ে পরিবারের ৬ জনের ইসলাম গ্রহণ
রামাযানে ৯৮ শতাংশ যাত্রী নৈরাজ্যের শিকার
নারীদের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর মদীনা
আরও
আরও
.